বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
৩১ বৈশাখ ১৪৩৩
ব্রাহ্মণপাড়ায় অনলাইন জুয়ার আসর: পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ১:১০ এএম আপডেট: ১০.০৫.২০২৬ ১:১৭ এএম |





 ব্রাহ্মণপাড়ায় অনলাইন জুয়ার আসর: পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৮ মে) রাতে উপজেলার শশীদল ইউনিয়নের দেউষ গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিরস্ত্র) সুজন কুমার আচার্য্য রাত্রীকালীন মোবাইল ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, দেউষ গ্রামের নায়েব আলী সর্দার বাড়িতে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন জুয়া খেলা হচ্ছে। পরে রাত পৌনে ১১টার দিকে সেখানে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-দেউষ গ্রামের মো. হারিজ (৪১), শিদলাই গ্রামের মো. মেহেদী হাসান ওরফে নিরব (৩২) এবং মো. মহিউদ্দিন সরকার ওরফে পিয়াস (৩২)।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের ব্যবহৃত মোবাইল ফোনে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপ ও ওয়েবসাইটের তথ্য পাওয়া গেছে। জব্দ করা মোবাইলগুলোতে কট৯, ঔধুধ৯, ঞক৯৯৯, ঙষুসঢ়ঈধংরহড় ও ১ীঈধংরহড়সহ একাধিক জুয়ার অ্যাপস এবং অনলাইন বেটিং লিংক পাওয়া যায়।
এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর ২০ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে শনিবার তাঁদের আদালতে পাঠানো হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।


















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর সফর ঘিরে কড়া নিরাপত্তা
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার
তিন বছর স্ট্যান্ডের ইজারা নেই, বছরে কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে মানসিক প্রতিবন্ধি রোগী নিখোঁজ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি
ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন চালুর বিষয়ে মন্ত্রণালয়ে এমপি মনিরুল হক চৌধুরীর বৈঠক
জলাবদ্ধতা নিরসনে কুমিল্লা নগরীর খাল পরিদর্শনে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর সফর ঘিরে কড়া নিরাপত্তা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২