বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
৩১ বৈশাখ ১৪৩৩
বুড়িচংয়ে জাতীয় অন্ধ কল্যাণ সমিতি ও অধ্যাপক ইউনুস ফাউন্ডেশনের তিন শতাধিক চক্ষু রোগীর বিনামূল্যে চিকিৎসা
৫০ জনের ছানি অপারেশন
সৌরভ মাহমুদ হারুন
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ১২:১৪ এএম |


মানবিক উদ্যোগে কুমিল্লার বুড়িচং উপজেলায় অসহায় ও সুবিধাবঞ্চিত চক্ষু রোগীদের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জাতীয় অন্ধ কল্যাণ সমিতি ও অধ্যাপক মো. ইউনুস ফাউন্ডেশন-এর যৌথ আয়োজনে শুক্রবার (৮ মে) এ সেবামূলক কর্মসূচিতে তিন শতাধিক রোগী চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ গ্রহণ করেন। একই সঙ্গে ছানিজনিত সমস্যায় আক্রান্ত ৫০ জনেরও বেশি রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য নির্বাচিত করা হয়।
বুড়িচং উপজেলা সদরের এরশাদ ডিগ্রি কলেজ গেইটসংলগ্ন অধ্যাপক মো. ইউনুস ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত এ চিকিৎসা ক্যাম্পে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে আগত রোগীদের ভিড় লক্ষ্য করা যায়। সেখানে রোগীদের চোখ পরীক্ষা, ছানি রোগী শনাক্তকরণ, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী মো. জসীম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পরিচালক (গ্রাহকসেবা) বদরুল হাসান লিটন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সভাপতি ও অধ্যাপক ইউনুস ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট আ.হ.ম. তাইফুর আলম (সাবেক পিপি)। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও এরশাদ ডিগ্রি কলেজের অধ্যাপক কামরুল হাসান নাসিম।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী মোশাররফ হোসেন খান চৌধুরী, মো. কামাল হোসেন, মো. এনামুল হক সবুজ, অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন খানসহ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চিকিৎসা কার্যক্রমে সহযোগিতা করেন জাতীয় অন্ধ কল্যাণ সমিতির প্রোগ্রাম অফিসার মো. শাহজাহান। বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. মো. হারুন অর রশিদ ও ডা. মো. ফরহাদ হোসেন।
জনকল্যাণমূলক এ আয়োজনের মাধ্যমে দরিদ্র ও সুবিধাবঞ্চিত চক্ষু রোগীরা যেমন প্রয়োজনীয় চিকিৎসাসেবা পেয়েছেন, তেমনি ছানি অপারেশনের সুযোগ পেয়ে নতুনভাবে আলোর মুখ দেখার স্বপ্নও দেখছেন—এমন মন্তব্য করেছেন স্থানীয়রা।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর সফর ঘিরে কড়া নিরাপত্তা
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার
তিন বছর স্ট্যান্ডের ইজারা নেই, বছরে কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে মানসিক প্রতিবন্ধি রোগী নিখোঁজ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি
ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন চালুর বিষয়ে মন্ত্রণালয়ে এমপি মনিরুল হক চৌধুরীর বৈঠক
জলাবদ্ধতা নিরসনে কুমিল্লা নগরীর খাল পরিদর্শনে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লার তিতাসে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২