বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
৩১ বৈশাখ ১৪৩৩
চৌদ্দগ্রামে পান ব্যবসায়ীহত্যায় দুই ভাই আটক
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ১:০৮ এএম আপডেট: ০৮.০৫.২০২৬ ১:৫২ এএম |




‎‎ চৌদ্দগ্রামে পান  ব্যবসায়ীহত্যায়  দুই ভাই আটকচৌদ্দগ্রাম প্রতিনিধি: ‎কুমিল্লার চৌদ্দগ্রামে পান ব্যবসায়ী আনোয়ার হোসেন নয়ন হত্যার ঘটনায় দুই ভাইকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন; নয়নের পাশ্ববর্তী বাড়ির নাছির আহমেদ চৌধুরীর ছেলে নুরুল আমিন চৌধুরী প্রকাশ সোহেল ও খোরশেদ আলম চৌধুরী প্রকাশ টিটু। বৃহস্পতিবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন।
‎জানা গেছে, উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের গাংরা রাস্তার মাথায় দোকান বন্ধ করে মঙ্গলবার রাত ১১টার পরে দক্ষিণ বেতিয়ারায় বাড়ি ফিরছিলেন পান ব্যবসায়ী আনোয়ার হোসেন নয়। বাড়ির পাশের মসজিদের কাছে পৌঁছলে ওৎপেতে থাকা দূর্বৃত্তরা তাঁর উপর হামলা করে। তাদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহন হন তিনি। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। একই রাতে অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকার একটি হাসপাতালে নেয়ার পথে বুধবার ভোরে তাঁর মৃত্যু হয়। ‎‎বুধবার নয়নের সহধর্মিণী তাছলিমা আক্তার বাদি হয়ে চার জনের নাম উল্লেখসহ ৮-১০ জনকে অজ্ঞাতনামা আসামী করে চৌদ্দগ্রাম মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, ব্যবসায়ী হত্যার ঘটনায় চারজনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। দুইজনকে আটক শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে’।

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর সফর ঘিরে কড়া নিরাপত্তা
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার
তিন বছর স্ট্যান্ডের ইজারা নেই, বছরে কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে মানসিক প্রতিবন্ধি রোগী নিখোঁজ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি
ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন চালুর বিষয়ে মন্ত্রণালয়ে এমপি মনিরুল হক চৌধুরীর বৈঠক
জলাবদ্ধতা নিরসনে কুমিল্লা নগরীর খাল পরিদর্শনে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লার তিতাসে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২