নিজস্ব
প্রতিবেদক: নজরুল সাহিত্যে অনন্যসাধারণ অবদানের জন্য জাতীয় কবি কাজী নজরুল
ইসলাম ইন্সটিটিউট ঘোষিত নজরুল পুরস্কার-২০২৫ এ পুরস্কৃত হয়েছেন কুমিল্লার
বিশিষ্ট সাহিত্যিক ও নজরুল গবেষক ড. আলী হোসেন চৌধুরী।
বৃহস্পতিবার (৭
মে) সন্ধ্যায় তাঁর এ পুরস্কারপ্রাপ্তির তথ্য জানায় নজরুল ইন্সটিটিউট
কেন্দ্র। একই সাথে নজরুল সঙ্গীতে অনন্যসাধারণ অবদানের জন্য মইদুল ইসলামকেও
পুরস্কৃত করার তথ্য জানানো হয়।
কুমিল্লার শিক্ষা ও সাহিত্য অঙ্গনের
সুপরিচিত মুখ ড. আলী হোসেন চৌধুরীনজরুল সাহিত্যে এবং নজরুলচর্চায় একজন
স্বনামধন্য গবেষক। নজরুল গবেষণায় তাঁর অবদান বহুমুখী। বিশেষ করে নজরুলের
কুমিল্লা-জীবন ও তাঁর সাহিত্যের ওপর ভিত্তি করে তিনি অনেক গুরুত্বপূর্ণ কাজ
করেছেন। তাঁর গবেষণায় নজরুলের বিপ্লবী মনোভাব, প্রেম, এবং মানবিক দর্শন
নিয়ে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন।
এদিকে ড. আলী হোসেন চৌধুরী নজরুল
পুরস্কার পাওয়ায় তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কুমিল্লার সাহিত্য,
সাংস্কৃতিক ও শিক্ষাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও বৃহস্পতিবার রাতে
দৈনিক কুমিল্লার কাগজ কার্যালয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
কর্মজীবনে
ড. আলী হোসেন চৌধুরী বর্তমানে সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের
লিবারেল আর্টস অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
