বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
৩১ বৈশাখ ১৪৩৩
চৌদ্দগ্রামে পান ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১২:৪৪ এএম আপডেট: ০৭.০৫.২০২৬ ১:১৩ এএম |




 চৌদ্দগ্রামে পান ব্যবসায়ীকে কুপিয়ে হত্যাচৌৗদ্দগ্রাম প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামে আনোয়ার হোসেন নয়ন(৩৬) নামে এক পান ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নয়ন উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের গাংরা বাজারের পান ব্যবসায়ী। সে পাশ্ববর্তী দক্ষিণ বেতিয়ারা গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে। 
বুধবার তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোসাইন। 
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ১১ঘটিকায় গাংরা বাজারে দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিলেন আনোয়ার হোসেন নয়ন। পথিমধ্যে দক্ষিণ বেতিয়ারা মসজিদের সামনে নয়নের গতিরোধ করে দুর্বৃত্তরা। এসময় তাকে কুপিয়ে ও মাথায় আঘাত করে গুরুতর আহত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে নয়নের চিৎকার শুনে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম সরকারী হাসপাতালে পরে কুমিল্লা মেডিকেল কলেজে নেয়। নয়নের অবস্থা গুরুতর দেখে সেখান থেকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে মারা যান। 
নিহতের বোন কহিনুর আক্তার জানান, নয়নের অবস্থা গুরুতর দেখে ডাক্তারের পরামর্শে কুমিল্লা থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। সেখানেও অক্সিজেনের সংকট থাকায় বেসরকারী একটি হাসপাতালে নেয়ার পথে নয়ন মারা যায়। নয়ন ব্যক্তি জীবনে ১ ছেলে, ২ মেয়ে ও স্ত্রী, মাতা ও ভাই-বোন রেখে যান। নয়নের মৃত্যুতে পুরো পরিবার এখন অভিভাবকহীন। 
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, স্থানীয়ভাবে প্রাপ্ত তথ্যমতে একই এলাকার একটি পক্ষের সাথে জায়গা সংক্রান্ত বিরোধ ছিল আনোয়ার হোসেনের। মৃত্যুর খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। নিহতের লাশ এখনো ঢাকা থেকে চৌদ্দগ্রাম আসেনি। আমরা নিহতের লাশের ময়নাতদন্ত এবং অভিযোগের প্রেক্ষিতে খুনের প্রকৃত কারণ বের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর সফর ঘিরে কড়া নিরাপত্তা
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার
তিন বছর স্ট্যান্ডের ইজারা নেই, বছরে কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে মানসিক প্রতিবন্ধি রোগী নিখোঁজ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি
ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন চালুর বিষয়ে মন্ত্রণালয়ে এমপি মনিরুল হক চৌধুরীর বৈঠক
জলাবদ্ধতা নিরসনে কুমিল্লা নগরীর খাল পরিদর্শনে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লার তিতাসে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২