বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
৩১ বৈশাখ ১৪৩৩
কুমিল্লায় ৬ ছিনতাইকারী আটক, ৪ সদস্য কারাগারে
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১২:৪৪ এএম আপডেট: ০৭.০৫.২০২৬ ১:১৩ এএম |



 কুমিল্লায় ৬ ছিনতাইকারী আটক,  ৪ সদস্য কারাগারে নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা মহানগরীতে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের তৎপরতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় জনমনে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। দিনের আলো কিংবা রাতের অন্ধকারে ছিনতাইকারীদের হামলার শিকার হচ্ছেন মানুষ। বিশেষ করে সন্ধ্যা নামলেই নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, রেললাইন সংলগ্ন এলাকা, বাসস্ট্যান্ড ও নির্জন পয়েন্টগুলোতে তৈরি হচ্ছে ভীতিকর পরিস্থিতি। প্রতিনিয়ত সাধারণ মানুষ ছিনতাইয়ের শিকার হওয়ায় নগরজীবনে নেমে এসেছে নিরাপত্তাহীনতা। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযানে নেমেছে কুমিল্লা জেলা পুলিশ।
এরই ধারাবাহিকতায় বুধবার (৬ মে) দিবাগত রাত আড়াইটায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম মহানগরীর শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা দৌড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় জনসাধারণের সহায়তায় ৬ জনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। 
আটককৃতরা হলেন কুমিল্লার দেবীদ্বার উপজেলার গণেশপুর গ্রামের লিটনের ছেলে ওবায়দুল (১৮), খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার থলী বাড়ী গ্রামের মৃত মমিনুল হকের ছেলে মোঃ মাহাদী হাসান (১৮), কুমিল্লার আদর্শ সদর উপজেলার সাতরা গ্রামের ওমর ফারুকের ছেলে মোঃ আলী হোসেন (১৮), মহানগরীর শাসনগাছার মৃত আবুল তাহেরের ছেলে মোঃ ইয়াছিন (৩০), শাসনগাছার ইয়াছিনের ছেলে মোঃ সিয়াম (১৯) এবং কুমিল্লার চান্দিনা উপজেলার বিরখাল গ্রামের কামালের ছেলে মোঃ সিয়াম হোসেন (২২)।
কুমিল্লা জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবির ওসি মোঃ শামসুল আলম শাহ্ বলেন, আটককৃতরা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন স্পট, বিশেষ করে কম আলোযুক্ত ও জনশূন্য এলাকাগুলোতে অবস্থান নিয়ে পথচারীদের টার্গেট করত। সুযোগ বুঝে মোবাইল ফোন, টাকা ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যেত। তাদের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন অভিযোগ রয়েছে। 
এদিকে আটককৃতদের আদালতে সোপর্দ করা হলে মোবাইল কোর্টের মাধ্যমে ছিনতাইকারী ওবায়দুল ও সিয়াম হোসেনকে অর্থদণ্ড প্রদান করে মুচলেকা গ্রহণ করে ছেড়ে দেওয়া হয়। অপরদিকে, মামলার গুরুত্ব ও অপরাধের মাত্রা বিবেচনায় আদালত বাকি ৪ জনকে ১৫ দিন করে জেল হাজতে প্রেরণ করেন। 
অন্যদিকে পুলিশের দাবি, সম্প্রতি নগরীর শাসনগাছা, পদুয়ার বাজার, টমছমব্রিজ, কান্দিরপাড়সহ বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় পুলিশ সুপারের প্রত্যক্ষ নির্দেশনায় জেলা পুলিশ, থানা পুলিশ ও ফাঁড়ি পুলিশের সমন্বয়ে বিশেষ চিরুনি অভিযান, টহল জোরদার এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে রাতের বেলায় অপরাধপ্রবণ এলাকাগুলোতে বাড়ানো হয়েছে পুলিশি উপস্থিতি।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর সফর ঘিরে কড়া নিরাপত্তা
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার
তিন বছর স্ট্যান্ডের ইজারা নেই, বছরে কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে মানসিক প্রতিবন্ধি রোগী নিখোঁজ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি
ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন চালুর বিষয়ে মন্ত্রণালয়ে এমপি মনিরুল হক চৌধুরীর বৈঠক
জলাবদ্ধতা নিরসনে কুমিল্লা নগরীর খাল পরিদর্শনে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লার তিতাসে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২