বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
৩১ বৈশাখ ১৪৩৩
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৫ জন গ্রেপ্তার
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১২:৩৮ এএম আপডেট: ০৭.০৫.২০২৬ ১:১৩ এএম |



 ব্রাহ্মণপাড়ায় পুলিশের  বিশেষ অভিযানে  ৫ জন গ্রেপ্তারইসমাইল নয়ন।। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতি মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, আজ বুধবার (৬ মে ২০২৬) দিনভর পৃথক অভিযানে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একাধিক দল মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল কার্যক্রম পরিচালনা করে। এসব অভিযানে বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাজাপ্রাপ্ত আসামি সোলেমান (জিআর মামলা নং ০৮(১০)১৩), তাঁর বাড়ি উপজেলার শশীদল উত্তরপাড়া এলাকায়। একইভাবে সিআর মামলা নং ২৪/২১–এর সাজাপ্রাপ্ত আসামি জোসনা বেগমকে দক্ষিণ তেতাভূমি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত আসামি জামাল মিয়া (৩০) গোপালনগর থেকে, ইমন মিয়া মুকিমপুর থেকে এবং মোহাম্মদ ফারুক মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার হন।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর সফর ঘিরে কড়া নিরাপত্তা
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার
তিন বছর স্ট্যান্ডের ইজারা নেই, বছরে কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে মানসিক প্রতিবন্ধি রোগী নিখোঁজ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি
ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন চালুর বিষয়ে মন্ত্রণালয়ে এমপি মনিরুল হক চৌধুরীর বৈঠক
জলাবদ্ধতা নিরসনে কুমিল্লা নগরীর খাল পরিদর্শনে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লার তিতাসে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২