বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
৩১ বৈশাখ ১৪৩৩
ব্রাহ্মণপাড়ায় আদালতের নির্দেশ অমান্যের অভিযোগ, বিবাদীকে কারণ দর্শানোর নোটিশ
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ১:২৬ এএম আপডেট: ০৪.০৫.২০২৬ ১:৩৭ এএম |


 ব্রাহ্মণপাড়ায় আদালতের নির্দেশ অমান্যের অভিযোগ, বিবাদীকে কারণ দর্শানোর নোটিশনিজস্ব প্রতিবেদক।। 
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় আদালতের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ অমান্য করে বসতভিটায় ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিবাদীপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন কুমিল্লার যুগ্ম জেলা জজ আদালত।
অভিযোগকারী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান মো. আক্তার হোসেন জানান, উপজেলার দীর্ঘভূমি মৌজার সি.এস. ৩৪৯ নম্বর দাগভুক্ত প্রায় ১০ শতক জমি নিয়ে কুমিল্লার যুগ্ম জেলা জজ প্রথম আদালতে দেওয়ানি মামলা (নং-৪১৩/২০২৪) বিচারাধীন। মামলায় গত ৬ ফেব্রুয়ারি ২০২৬ আদালত ওই সম্পত্তিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন।
আক্তার হোসেন বলেন, মামলার বাদী যুখী রানী কর্মকার তাঁকে পাওয়ার অব অ্যাটর্নি দিয়েছেন এবং তিনি তার পক্ষে মামলা পরিচালনা করছেন। কিন্তু আদালতের নির্দেশনার পরও প্রতিপক্ষ আব্দুস সামাদ ও তাঁর সহযোগীরা জোরপূর্বক নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন, যা আদালতের আদেশ অমান্যের শামিল।
এ বিষয়ে আদালত সিভিল কোর্ট কমিশনার হিসেবে মো. ইকবাল আহমদ ভূঁইয়াকে নিয়োগ দেন। গত ১১ এপ্রিল তিনি সরেজমিন তদন্ত সম্পন্ন করেন। তদন্তে আদালতের নির্দেশ অমান্য করে নির্মাণকাজ চলমান থাকার বিষয়টি উঠে এসেছে বলে অভিযোগকারীর দাবি।
এদিকে আক্তার হোসেন আরও অভিযোগ করেন, প্রতিপক্ষের প্রভাবে ব্রাহ্মণপাড়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম তাঁর বিরুদ্ধে একটি মিথ্যা চাঁদাবাজির মামলা করেছেন। বর্তমানে তিনি ওই মামলায় জামিনে রয়েছেন।
এ ঘটনায় আদালতের নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিযোগকারী।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর সফর ঘিরে কড়া নিরাপত্তা
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার
তিন বছর স্ট্যান্ডের ইজারা নেই, বছরে কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে মানসিক প্রতিবন্ধি রোগী নিখোঁজ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি
ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন চালুর বিষয়ে মন্ত্রণালয়ে এমপি মনিরুল হক চৌধুরীর বৈঠক
জলাবদ্ধতা নিরসনে কুমিল্লা নগরীর খাল পরিদর্শনে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লার তিতাসে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২