বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
৩১ বৈশাখ ১৪৩৩
শাহরাস্তিতে গলায় ফাঁস দিয়ে প্রবাসীর স্ত্রী এক সন্তানের জননীর আত্মহত্যা!
মোঃ জামাল হোসেন
প্রকাশ: শুক্রবার, ১ মে, ২০২৬, ১১:০৫ পিএম |

শাহরাস্তিতে গলায় ফাঁস দিয়ে প্রবাসীর স্ত্রী এক সন্তানের জননীর আত্মহত্যা!
শাহরাস্তিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক নারী। শুক্রবার ১ মে বিকেলে শাহরাস্তি উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নের দেবকরা মধ্য বাজার যুবরাজ চন্দ্র শীলের ভবণের দ্বিতীয় তলায় ওই ঘটনা ঘটে।
নিহতের পরিবার জানায়, প্রায় ৫ বছর আগে চিতোষী পশ্চিম ইউনিয়নের দৈয়ারা  বেপারী বাড়ির সালমা আক্তার (২৩) এর সাথে একই উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের প্রসন্নপুর ছোয়ানী বাড়ির সৌদী প্রবাসী মোঃ রিয়াদ হোসেনের (২৬) সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়।

বিভিন্ন সুত্রে জানা যায়, প্রবাসী স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় অভিমানে স্বামীকে ভিডিও কলে রেখে ৪ বছরের মেয়েকে বাসার বাইরে পাঠিয়ে বসতঘরে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

শাহরাস্তি মডেল থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, তদন্ত সাপেক্ষে পরবর্তীতে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।


















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর সফর ঘিরে কড়া নিরাপত্তা
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার
তিন বছর স্ট্যান্ডের ইজারা নেই, বছরে কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে মানসিক প্রতিবন্ধি রোগী নিখোঁজ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি
ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন চালুর বিষয়ে মন্ত্রণালয়ে এমপি মনিরুল হক চৌধুরীর বৈঠক
জলাবদ্ধতা নিরসনে কুমিল্লা নগরীর খাল পরিদর্শনে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লার তিতাসে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২