
কুমিল্লার চান্দিনায় মহান মে দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার (১ মে) বিকেলে চান্দিনা প্রেস ক্লাবে পর্ষদের সহ-সভাপতি মামুনুর রশিদ সরকার এর সভাপতিত্বে ওই অনুষ্ঠান হয়।
এতে পর্ষদ সদস্য কথা ও ইভার সঞ্চালনায় স্বাগত বক্তৃতা করেন- কণ্ঠসাধন আবৃত্তি পর্ষদ এর সাধারণ সম্পাদক আবৃত্তি শিল্পী সারওয়ার নাঈম। অন্যদের মধ্যে বক্তৃতা করেন- লক্ষ্মীপুর আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মাসুমুর রহমান মাসুদ, মেঘনা ব্যাংক মুন্সিরহাট শাখার ব্যবস্থাপক মো. নাজমুল হাসান, মিউজিক ফর অল ইন্সটিটিউট এর প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রভাষক কমল দাস, কুমিল্লা জেলা ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক দীপ্ত দেবনাথ । অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন- কণ্ঠসাধন আবৃত্তি পর্ষদ এর সদস্য অথৈ, আনিশা, আনহা, রাফসান কবির, রাইদা, ফারহান, গৌরব, মুন্নি প্রমুখ। পরে সঙ্গীতানুষ্ঠান হয়। এসময় কণ্ঠসাধন আবৃত্তি পর্ষদ এর সদস্য ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
