স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার
বুড়িচং উপজেলায় বোরোধানের বাম্পার ফলন হয়েছে। লক্ষ্য মাত্র অর্জিত হওয়ায়
কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে। সেই হাসি হঠাৎ মলিন হয়ে যাচ্ছে কারণরোববার
বিকালে বুড়িচং উপজেলার বিভিন্ন স্থানে বয়ে যাওয়া কাল বৈশাখী, শিলা বৃষ্টি
এবং ঝড়ো হাওয়ায় কৃষকের উৎপাদিত ধানের মারাত্মক ক্ষতির সম্ভাবনা রয়েছে।অনেক
কৃষক বলছে এই বৈরী হাওয়ায় শিলা বৃষ্টিতে ধান ছড়া থেকে পড়ে যাওয়ায় তাদের এখন
মাথায় হাত।
উপজেলার বিভিন্ন এলাকার জন প্রতিনিধি ও কৃষকদের সাথে
যোগাযোগ করে জানা গেছে কাল বৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে ধানের ক্ষতির
সম্ভাবনা রয়েছে বেশী। তবে এবার ফলন হয়েছে ছিল খুব ভাল। এই কাল বৈশাখী ঝড়ে
কৃষকের মাথায় হাত পড়েছে।
বুড়িচং উপজেলার বাকশীমূল গ্রাম এর বিভিন্ন
স্থানে ঝড় ও শিলা বৃষ্টিতে বড় ধরনের ক্ষতির সম্ভাবনা,,, সাধারণ কৃষকের মাঝে
ভয় এবং আতংক কাজ করছে।
তবে বুড়িচং উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার
জানান এবার ৯ হাজার ৪ শত হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে। লক্ষ্য
মাত্রা অর্জিত হয়েছে এবং ফলন বাম্পার হয়েছে। তিনি আরও ভিন্ন কথা বলেন
কৃষকদের এত আতংকিত হওয়ার কারণ নেই, শিলা বৃষ্টি এবং ব্যাপক ঝড়ো হাওয়া হলে
ধান চিটা হওয়ার সম্ভাবনা থাকে। তবুও সোমবার আজ মাঠ পরিদর্শন করে বিস্তারিত
জানা যাবে।
