বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
৩১ বৈশাখ ১৪৩৩
ব্রাহ্মণপাড়া মাঠে পাকা ধানের সুবাস, লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে উৎপাদন
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১:০২ এএম আপডেট: ২৫.০৪.২০২৬ ১:২১ এএম |


   ব্রাহ্মণপাড়া মাঠে পাকা  ধানের সুবাস,  লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে উৎপাদনইসমাইল নয়ন।। 
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাঠজুড়ে এখন পাকা বোরো ধানের সোনালি আভা। হালকা বাতাসে দুলছে ধানের শীষ, চারপাশে ছড়িয়ে পড়ছে মৌমৌ গন্ধ। কৃষকের মুখে হাসি—কারণ এ বছর বোরো ধানের আবাদ ও উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বোরো ধানের আবাদ লক্ষ্যমাত্রা ছিল ৮ হাজার ৫৮০ হেক্টর। অনুকূল আবহাওয়া ও সময়মতো প্রয়োজনীয় সহায়তা পাওয়ায় আবাদ হয়েছে লক্ষ্যমাত্রারও বেশি। গত কয়েক বছরের তুলনায় এ বছর আগাম জাতের ধান দ্রুত পেকেছে, ফলে ইতোমধ্যে অনেক এলাকায় ধান কাটা শুরু হয়েছে।
বর্তমানে উপজেলায় প্রায় ৫ থেকে ৭ শতাংশ ধান কাটা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে খুব শিগগিরই পুরোদমে ধান কাটার কাজ শুরু হবে। তখন কৃষক ও শ্রমিকদের ব্যস্ততা কয়েকগুণ বেড়ে যাবে।
উপজেলার নাল্লা গ্রামের কৃষক মতি মিয়া বলেন, “এবার আবহাওয়া ভালো থাকায় ধানের ফলনও ভালো হয়েছে। এখন ধান কাটার কাজ শুরু করছি। আশা করছি ভালো দাম পেলে লাভবান হতে পারব।”
মাধবপুর ইউনিয়নের ষাইটশালা গ্রামের কৃষক মালু মিয়া বলেন, “ধান ভালো হয়েছে ঠিকই, কিন্তু শ্রমিক সংকট নিয়ে চিন্তা আছে। সময়মতো শ্রমিক না পেলে ধান কাটতে দেরি হতে পারে।”
ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবদুল মতিন বলেন, “এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় বোরো ধানের ফলন ভালো হয়েছে। কৃষকদের আমরা নিয়মিত পরামর্শ ও সহযোগিতা দিয়েছি। ধান কাটা মৌসুমে শ্রমিক সংকট মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।”
তিনি আরও বলেন, অনুকূল আবহাওয়া বজায় থাকলে উপজেলার কৃষকরা এবার ভালো ফলন ঘরে তুলতে পারবেন বলে আশা করা হচ্ছে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর সফর ঘিরে কড়া নিরাপত্তা
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার
তিন বছর স্ট্যান্ডের ইজারা নেই, বছরে কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে মানসিক প্রতিবন্ধি রোগী নিখোঁজ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি
ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন চালুর বিষয়ে মন্ত্রণালয়ে এমপি মনিরুল হক চৌধুরীর বৈঠক
জলাবদ্ধতা নিরসনে কুমিল্লা নগরীর খাল পরিদর্শনে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লার তিতাসে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২