বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
৩১ বৈশাখ ১৪৩৩
কুমিল্লায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন
শাহীন আলম
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ১:১৩ এএম আপডেট: ২৪.০৪.২০২৬ ২:০৫ এএম |

   কুমিল্লায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন
‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। 
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১টায় কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও পুষ্টি মেলার কর্মসূচির উদ্বোধন করা হয়। আগামী ২৯ এপ্রিল পর্যন্ত পুষ্টি সপ্তাহ ও সচেতনতামূলক কার্যক্রম চলবে।
র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় সিভিল সার্জন কার্যালয়ে এসে শেষ হয়। পরে অতিথিরা পুষ্টি মেলা পরিদর্শন ও  সচেতনতামূলক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। মেলা পরিদর্শন শেষে কুমিল্লা সিভিল সার্জন সভাকক্ষে ডা. আলী নুর মোহাম্মদ বশীর আহমেদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অতিথিরা প্রতিটি শিশু, কিশোর-কিশোরী, গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের পুষ্টি নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন এবং পুষ্টি বৈষম্য দূরীকরণে সকলের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান। তাঁরা বলেন, একজন মানুষের খাবারে প্রতিদিন সবুজ শাকসবজি ও ফলমূল খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। পাশাপাশি প্যাকেটজাত বা অস¦াস্থ্যকর খাবার বর্জন করতে হবে। খাদ্য উৎপাদন, পরিবহন, সংরক্ষণ ও রান্নায় পুষ্টিগুণ বজায় রাখতে হবে। পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই প্রতিটি মানুষকে পুষ্টি ও নিরাপদ খাবার খাওয়ার প্রতি যত্নশীল হতে হবে।
র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, কুমিল্লা পরিবার পরিকল্পনা কার্যলয়ের উপপরিচালক স্বপন কুমার শর্মা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মো.আনোয়ারুল ইসলাম জুয়েল, জেলা মৎস  অফিসার মোহাম্মদ ওয়াহিদুর রহমান মজুমদার, জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা মো. সারোয়ার আকবরসহ জেলা সিভিল সার্জন কার্যলয়ের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর সফর ঘিরে কড়া নিরাপত্তা
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার
তিন বছর স্ট্যান্ডের ইজারা নেই, বছরে কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে মানসিক প্রতিবন্ধি রোগী নিখোঁজ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি
ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন চালুর বিষয়ে মন্ত্রণালয়ে এমপি মনিরুল হক চৌধুরীর বৈঠক
জলাবদ্ধতা নিরসনে কুমিল্লা নগরীর খাল পরিদর্শনে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লার তিতাসে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২