বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
৩১ বৈশাখ ১৪৩৩
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হলেন কুমিল্লার মাসুদ রানা চৌধুরী
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ২:০৪ এএম আপডেট: ২১.০৪.২০২৬ ২:১৩ এএম |






 মহিলা ও শিশু বিষয়ক  মন্ত্রণালয়ের অতিরিক্ত  সচিব হলেন কুমিল্লার মাসুদ রানা চৌধুরীমহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হলেন কুমিল্লা কৃতি সন্তান মোহাম্মদ মাসুদ রানা চৌধুরী। তিনি এর আগে একই পদে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। 
মাসুদ রানার চৌধুরী কুমিল্লা নগরীর বজ্রপুর এলাকায় বেড়ে উঠেছেন। বজ্রপুর আনন্দময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাজীবন শুরু করেন। পরবর্তীতে কুমিল্লা জিলা স্কুল থেকে এসএসসি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে অনার্স মাস্টার্স সম্পন্ন করেন। কর্মজীবনের তিনি একটি বেসরকারি ব্যাংকের চাকরির মধ্য দিয়ে শুরু করেন। পরবর্তীতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কিছুদিন কাজ করেছেন। ১৯৯৯ সাল থেকে ১৮ তম ব্যাচের কর্মকর্তা হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসে কর্মরত আছেন। 
দীর্ঘ সময় তিনি অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও পরিকল্পনা কমিশনে কাজ করেছেন। চাকুরী সূত্রে বেলজিয়ামে বাংলাদেশ দূতাবাসে প্রথম সচিব হিসেবে এবং বাংলাদেশ দূতাবাস সিউল, দক্ষিণ কোরিয়ায় কমার্শিয়াল কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। সরকারি কাজে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া বেলজিয়াম নিউজিল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশ সফর করেছেন। তিনি দুই কন্যা সন্তানের জনক এবং তার সহধর্মী নিয়ে একজন উদ্যোক্তা। মাসুদ রানা চৌধুরী কুমিল্লা সংস্কৃতিজন, নাট্যগুরু শাহজাহান চৌধুরীর ছোট ভাই।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর সফর ঘিরে কড়া নিরাপত্তা
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার
তিন বছর স্ট্যান্ডের ইজারা নেই, বছরে কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে মানসিক প্রতিবন্ধি রোগী নিখোঁজ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি
ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন চালুর বিষয়ে মন্ত্রণালয়ে এমপি মনিরুল হক চৌধুরীর বৈঠক
জলাবদ্ধতা নিরসনে কুমিল্লা নগরীর খাল পরিদর্শনে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লার তিতাসে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২