শনিবার ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩
পালাতে গিয়েও শেষ রক্ষা হলো না ইয়াবাসহ আটক যুবক কারাগারে
মো. হাবিবুর রহমান, মুরাদনগর
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৩:২৩ এএম |

 পালাতে গিয়েও শেষ রক্ষা হলো না ইয়াবাসহ  আটক যুবক  কারাগারে
কথায় আছে, ‘চোরের দশ দিন, গেরস্তের একদিন’। কুমিল্লার মুরাদনগরে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে দৌড়ে পালানোর শেষ চেষ্টাটুকুও বৃথা গেছে হোসেন মিয়া (২৫) নামের এক যুবকের। শেষ পর্যন্ত পুলিশের জালে আটকা পড়লেন তিনি, সঙ্গী হিসেবে পাওয়া গেল ১০ পিস ইয়াবা।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার জাহাপুর ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি এলাকায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানের সময় এই নাটকীয় ঘটনা ঘটে। আটককৃত হোসেন মিয়া সাতমোড়া গ্রামের মৃত শাহাজ উদ্দিন ওরফে সাহাব উদ্দিনের ছেলে।
মাদক নির্মূলে গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন বিকেলে একদল পুলিশ ছয়ফুল্লাকান্দি এলাকায় টহল দিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে হোসেন মিয়া মুহূর্তেই উল্টো পথে দৌড় দেন। তবে পেশাদার পুলিশের তৎপরতার কাছে তার সেই 'দৌড় প্রতিযোগিতা' টিকতে পারেনি। তাকে ধাওয়া করে দ্রুতই আটক করে পুলিশ। এরপর তল্লাশি করতেই পকেট থেকে বেরিয়ে আসে ১০ পিস ইয়াবা ট্যাবলেট।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক কুমিল্লার কাগজকে জানান, আটক হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে কুমিল্লার আদালতে সোপর্দ করলে বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করে তিনি আরও বলেন, "মাদকের সঙ্গে কোনো আপস নেই। আমাদের এই অভিযান চলমান থাকবে এবং মাদক কারবারিদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।"  















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লায় আন্তর্জাতিক মানের নার্সিং কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা মাদকবিরোধী শপথে কৃতি শিক্ষার্থীরা
‘সুন্দর ভবিষ্যৎ গড়ো মাদককে না বলো’
আমার সরকারি বেতন-ভাতা মেধাবীদের জন্য বিলিয়ে দেবো
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩ জন গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘আধুনিক বাসযোগ্য কুমিল্লা নগরী বিনির্মাণ’ সেমিনারের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আজ
চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটিতে বাস চাপা পড়ে নিহত পথচারী
কুমিল্লার ১৪৫৮ জন কৃষক ‘কৃষি কার্ড’ পাবেন আজ
হোমনায় স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতারে পুলিশের অভিযান
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২