
মানুষের উপর অত্যাচার বা জুলুম
সংক্রান্ত আরও কিছু হাদিস শরিফ পাচকদের সামনে উপস্থাপন করছি। পূর্বের লেখায়
তিনটি হাদিস বর্ণনা করেছিলাম।
হাদিস নং-০৪. হযরত আবু হুরায়রা রাঃ হতে
বর্ণিত। নবী করিম দঃ এরশাদ করেন- কোন ব্যক্তি যদি তার অপর ভ্রাতার উপর
অত্যাচার করে থাকে, তা যদি তার মান সন্মান সম্পর্কিত অথবা অপর কিছু
সম্পতির্কিত হয়, তবে ঐ অত্যাচারী যেন দীনার ও দিরহাম বিহীন নিঃস্ব জীবন
হওয়ার পূর্বেই অত্যাচারিত ব্যাক্তির নিকট মাফ চেয়ে নেয়। অন্যথায় কিয়ামতের
দিন তার অত্যাচারের সমপরিমাণ পূণ্য তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে।
অত্যাচারীর যদি কোন পূণ্য না থাকে তবে তার প্রতিপক্ষের অর্থাৎ অত্যাচারীতের
পাপ অত্যাচরীর উপর উঠিয়ে দেওয়া হবে। বুখারী শরিফ।
হাদিস নং-০৫. নূর
নবিজী দঃ এরশাদ করেন- তোমরা কি জান নিঃস্ব ব্যাক্তি কে? সাহাবায়ে কিরাম রাঃ
বল্লেন- আমাদের মধ্যে সে ব্যক্তি নিঃস্ব, যার কোন অর্থ সম্পদ নাই। রাসুল
করিম দঃ বল্লেন- আমার উম্মতের মধ্যে সে ব্যক্তি সর্বাপেক্ষা নিঃস্ব, যে
কিয়ামতের দিন নামাজ, রোজা, যাকাত ইত্যাদি পূণ্য আমলসমূহ নিয়ে উপস্থিত হবে।
কিন্তু সে কাউকে গালি দিয়েছে, কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে, কারো সম্পদ
আত্মসাৎ করেছে, কারও রক্ত প্রবাহিত করেছে এবং কাউকে মেরেছে। অতঃপর এদেরকে
তার পূন্য আমলসমূহ দিয়ে দেওয়া হবে। উল্লেখিত দাবীসমূহ পূরণ করার পূর্বেই
যদি অত্যাচারীর পূণ্য আমলসমূহ শেষ হয়ে যায়, তবে দাবীদারদের পাপাসমূহ তার
ঘাড়ে চাপিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। মুসলিম শরিফ।
০৬.
রাসুলুল্লাহ দঃ আরও এরশাদ করেন- যে ব্যক্তি দোযখ হতে মুক্তি জান্নাতে গমণ
করতে চায় সে যেন আল্লাহ তায়ালা ও পরকালের প্রতি ঈমানদার অবস্থায় মৃত্যু বরণ
করে এবং মানুষের সাথে এমন আচরণ করে, যা সে অন্যের কাছ থেকে আশা করে।
মুসলিম শরিফ।
দুই পর্বে সাজানো সংক্ষিপ্ত ভাবে লিখা কুরআনুল কারিম ও নূর
নবিজীর দঃ হাদিস শরিফ থেকে মানুষের উপর অত্যাচারের ফলাফল মোটামোটি ধারণা
পাওয়া গেল। এবার সিদ্ধান্ত আপনার। কি করবেন? যারা মানবেন তাদের জন্য
এতটুকুই যথেষ্ট। যারা মানবেন না তাদেরকে বলার কিছুই নেই। কুরআন, হাদিস শরবত
বানিয়ে গিলিয়ে দিলেও লাভ হবে না।
আমরা ইচ্ছায় অনিচ্ছায় কোন না কোন ভাবে
মানুষের উপর অত্যাচার করেই যাচ্ছি। যারা এর ব্যতিক্রম তাদের ব্যাপার
স্বতন্ত্র। তবে এর সংখ্যা নিতান্তই কম। সমাজের অসহায় ও নিরীহ ব্যাক্তিদের
উপর এই অত্যাচারের মাত্রাটা বেশি পরিমানে হয়। সুযোগ খুজতে থাকি কে কখন একটু
বেকায়দায় পড়বে আর সুযোগ সন্ধানী হয়ে তার পূর্ণ ফায়দা নিব। কিন্তু এ কথা
ভুলে যাই যে, যার কেউ থাকেনা তার জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আছেন
এবং আগে পরে এর হিসাব কড়ায় গন্ডায় নিয়ে নিবেন।
