বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬
১১ আষাঢ় ১৪৩৩
কুমিল্লায় ট্রেনের নীচে কাটা পড়ে বাস চালাকের মৃত্যু, ছিন্ন বিছিন্ন দেহ উদ্ধার
সৌরভ মাহমুদ হারুন
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ১:৩৪ এএম আপডেট: ০৬.০৩.২০২৬ ১:৪৪ এএম |



 কুমিল্লায় ট্রেনের  নীচে কাটা পড়ে বাস চালাকের মৃত্যু,  ছিন্ন বিছিন্ন দেহ উদ্ধার বৃহস্পতিবার ৫ মার্চ ঢাকা - চট্টগ্রাম রেলপথের কুমিল্লা রেলওয়ে স্টেশনের আউটারের দক্ষিণে শাকতলা এলাকা থেকে জুয়েল মিয়া (৪৫) নামের এক উপকূল বাস চালকের ট্রেনের নীচে কাটা পড়ে ছিন্ন বিছিন্ন লাশ উদ্ধার করে কুমিল্লা রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় আনুষ্ঠানিক কার্যক্রম শেষে নিহতদের স্বজনদের নিকট লাশ হস্তান্তর করেন।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহরাব হোসেন জানান ঢাকা - চট্টগ্রাম রেলপথের কুমিল্লার সদর দক্ষিণ এলাকায় শাকতলা এলাকা থেকে বৃহস্পতিবার ৫ মার্চ সকাল ৯ টায় স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে এক অজ্ঞাত পুরুষের রেললাইনের উপর থেকে ছিন্ন বিছিন্ন দেহ উদ্ধার করে লাশ মর্গে প্রেরণ করা হয়। পরে কুমিল্লা পি বি আই এর মাধ্যমে নিহতের পরিচয় সনাক্ত করা হয় এবং তার আত্মায় স্বজনদের খবর দেয়া হয়।
নিহতের চাচাত ভাই কবির হোসেন ও মেজ ছেলে রিফাত হোসেন জানান নিহত জুয়েল মিয়া (৪৫) তিনি সদর দক্ষিণ উপজেলার শাকতলা এলাকার মৃত্য আব্দুল মালেকের ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে কুমিল্লা - নোয়াখালী সড়কে জাহাঙ্গালিয়া থেকে উপকূল নামের যাত্রী বাহী বাসের চালক ছিলেন। তারা জানান ভোর রাতে তার ডিউটি শেষ করে বাড়ি ফেরার পথে ট্রেনের নীচে কাটা পড়ে তার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সোহরাব হোসেন জানান নিহতের স্বজন ছেলে মেয়ের অভিযোগ না থাকায় আনুষ্ঠানিকতা শেষে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।



















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় দুর্ঘটনার কবলে দুই ট্রেন
কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা, বাদীর পরিচয় নিয়ে বিতর্ক
লাকসামে ৬ বছরের বাকপ্রতিবন্ধী শিশুকে নিপীড়নের মামলায় ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার
কুমিল্লায় ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেলক্যাম্পে সেবা পেলেন প্রায় ৫০০ মানুষ
দশক শ্রেণীর ছাত্র দিয়ে এসএসসির উত্তরপত্র মূল্যায়ন নিয়ে তোলপাড়, তদন্ত কমিটি গঠন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অবসর ভেঙে ফুটবলে ফিরলেন ব্রাজিলের রোনালদিনহো
প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনসান নীরবতা কুমিল্লার আওয়ামী লীগ অফিসে
দশম শ্রেণির ছাত্র দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন! ভিডিও ভাইরাল
সেই আট কলেজের খোঁজ নিতে শিক্ষামন্ত্রীর নির্দেশ
কুমিল্লায় ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২