শুক্রবার ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৫ ফাল্গুন ১৪৩২
আল্লাহর রহমত লাভের ৪ দোয়া
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫৫ এএম |


আল্লাহর রহমতের আশা হারাবেন না। মনে রাখবেন, আল্লাহ কখনোই তাঁর বান্দাকে ভুলে যান না। তিনি আমাদের গলার শিরার চেয়েও কাছে রয়েছেন। আমাদের নীরব কান্না, হৃদয়ের জ্বলন সবই তিনি দেখেন ও শোনেন। মুমিন আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না।
আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তোমরা আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সকল গুনাহ মাফ করে দেবেন। (সুরা জুমার: ৫৩) এ আয়াতটি আমাদের বলে, আপনার রাত যতই অন্ধকার হোক না কেন, আল্লাহই ভোর এনে দেবেন। আপনার জীবনের ঝড় যতই ভয়ঙ্কর হোক, আল্লাহই ঝড় থামিয়ে চারদিকে শান্তি এনে দেবেন।
এখানে আমরা কোরআনুল কারিম থেকে আল্লাহর রহমত প্রার্থনা করার ৪টি দোয়া উল্লেখ করলাম:
১. উচ্চারণ: রাব্বানা আতিনা মিনলাদুনকা রাহমাতান ওয়া হাইয়ি লানা মিন আমরিনা রাশাদা।
অর্থ: হে আমাদের রব, আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দিন এবং আমাদের জন্য কাজকর্ম সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করুন। (সুরা কাহাফ: ১০)
২. উচ্চারণ: রব্বানা লা তুআখিযনা ইন নাসীনা আও আখতা’না রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা ত্বাক্বাতা লানা বিহি ওয়া’আফু আন্না, ওয়াগফির লানা, ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কাওমিল কাফিরীন।
অর্থ: হে আমাদের রব, আমাদের ওপর বোঝা চাপিয়ে দেবেন না, যেমন আমাদের পূর্ববর্তীদের ওপর চাপিয়ে দিয়েছেন। হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন কিছু বহন করাবেন না, যার সামর্থ্য আমাদের নেই। আর আপনি আমাদেরকে মার্জনা করুন, আমাদেরকে ক্ষমা করুন, আর আমাদের ওপর রহম করুন। আপনি আমাদের অভিভাবক। অতএব আপনি কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন। (সুরা বাকারা: ২৮৬)
৩. উচ্চারণ: রাব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খারুর রাহিমিন।
অর্থ: হে আমাদের রব, আমরা ইমান এনেছি, অতএব আমাদের ক্ষমা ও রহম করুন, আর আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। (সুরা মুমিনুন: ১০৯)
৪.উচ্চারণ: রাব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার।
অর্থ: হে আমাদের রব, আমাদের দুনিয়াতে কল্যাণ দিন, আখেরাতেও কল্যাণ দিন এবং আগুনের আজাব থেকে রক্ষা করুন। (সুরা বাকারা: ২০১)












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর পিতার ইন্তেকাল
এগ্রো-প্রোডাক্টকে দেশের প্রধান রপ্তানি পণ্য হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব
গণভোটের ফল সংশোধন
দেবিদ্বারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যক্তির কারাদণ্ড
দেবিদ্বারে ট্রাক্টরের চাপায় সিএনজি যাত্রী নিহত, আহত ৪
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শাসনগাছায় সড়কে চাঁদা আদায়, আইনি ব্যবস্থার নির্দেশ জেলা প্রশাসকের
থানা-পুলিশ ‘ম্যানেজ’ করেই গোমতী থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে : এমপি হাসনাত আব্দুল্লাহ
উদ্বোধনের ২০ বছর পর চালু হলো নাঙ্গলকোটের গোহারুয়া ২০ শয্যা সরকারি হাসপাতাল
কুমিল্লা শিক্ষাবোর্ড জুনিয়র বৃত্তি পেলো ৫ হাজার ২১৫ শিক্ষার্থী
জুনিয়র বৃত্তি পরীক্ষায় ময়নামতি ইংলিশ স্কুল এন্ড কলেজের শতভাগ সাফল্য
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২