শুক্রবার ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৫ ফাল্গুন ১৪৩২
দেবিদ্বারে ট্রাক্টরের চাপায় সিএনজি যাত্রী নিহত, আহত ৪
শাহীন আলম
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২:০৪ এএম আপডেট: ২৭.০২.২০২৬ ২:৩৮ এএম |


  দেবিদ্বারে ট্রাক্টরের  চাপায় সিএনজি যাত্রী নিহত, আহত ৪ কুমিল্লার দেবিদ্বারে ট্রাক্টর ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত সুমন মিয়া প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। এ বিষয়টি কুমিল্লার কাগজকে নিশ্চিত করেছেন মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আক্তারুজ্জামান। 
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বড়শালঘর ইউনিয়নের সংচাইল পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওমর ফারুক (৩২) দেবিদ্বার পৌর এলাকার ফতেহাবাদ গ্রামের মো. ইউনুছ মিয়ার ছেলে।
দুর্ঘটনায় আহতরা হলেন, একই গ্রামের মো. রাশেদ মিয়ার ছেলে আল আমিন (৩৫), রুহুল আমিন (৪৫), রেনু মিয়ার ছেলে কাজী একরামুল এবং জাকের মিয়ার ছেলে সুমন মিয়া (৩০)। হতাহতরা সবাই একই বাড়ির বাসিন্দা এবং পেশায় ধানের কুঁড়া ব্যবসায়ী।
স্থানীয়রা জানান, কুটি চৌমুহনীগামী সিএনজি অটোরিকশাটিকে কোম্পানীগঞ্জগামী একটি ট্রাক্টর চাপা দিলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ওমর ফারুক মারা যান।দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক ওমর ফারুককে মৃত ঘোষণা করেন।
মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আক্তারুজ্জামান বলেন, দুর্ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত সিএনজি ও ট্রাক্টর জব্দ করা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর পিতার ইন্তেকাল
এগ্রো-প্রোডাক্টকে দেশের প্রধান রপ্তানি পণ্য হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব
গণভোটের ফল সংশোধন
দেবিদ্বারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যক্তির কারাদণ্ড
দেবিদ্বারে ট্রাক্টরের চাপায় সিএনজি যাত্রী নিহত, আহত ৪
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শাসনগাছায় সড়কে চাঁদা আদায়, আইনি ব্যবস্থার নির্দেশ জেলা প্রশাসকের
থানা-পুলিশ ‘ম্যানেজ’ করেই গোমতী থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে : এমপি হাসনাত আব্দুল্লাহ
উদ্বোধনের ২০ বছর পর চালু হলো নাঙ্গলকোটের গোহারুয়া ২০ শয্যা সরকারি হাসপাতাল
কুমিল্লা শিক্ষাবোর্ড জুনিয়র বৃত্তি পেলো ৫ হাজার ২১৫ শিক্ষার্থী
জুনিয়র বৃত্তি পরীক্ষায় ময়নামতি ইংলিশ স্কুল এন্ড কলেজের শতভাগ সাফল্য
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২