কুমিল্লা
শিক্ষা বোর্ডের অধীনে জুনিয়র বৃত্তি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে
কুমিল্লা সেনানিবাসের ময়নামতি ইংলিশ স্কুল এন্ড কলেজ। এ বছর জুনিয়র বৃত্তি
পরীক্ষায় এই প্রতিষ্ঠান থেকে ইংরেজি মাধ্যমে মোট ১৫ জন শিক্ষার্থী অংশ নেয়।
তাদের মধ্যে কৃতিত্বের সাথে ১ জন মেধাবৃত্তি ও ১৪ জন সাধারণবৃত্তি অর্জন
করেছে। বৃত্তি প্রাপ্তির হার শতভাগ। বরাবরের মতো এ বছরও প্রতিষ্ঠানটি থেকে
অনবদ্য সাফল্য অর্জন করায় খুশি শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগণ।
জুনিয়র
বৃত্তি পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারা অব্যাহত রাখার ব্যাপারে ময়নামতি
ইংলিশ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজর আবু হাসান বলেন, ‘এটি একটি গৌরবময়
অর্জন, যা সমন্বিত প্রচেষ্টার ফলে সম্ভব হয়েছে। এ অসাধারণ প্রাপ্তি আমাদের
শিক্ষার্থীদের মেধা, শ্রম ও নিয়মিত অধ্যবসায়ের অনন্য স্বীকৃতি।’
মেজর
মোহাম্মদ আবু হাসান আরও বলেন, ‘গঠনমূলক একাডেমিক কার্যক্রম, পাঠোন্নতির
নিয়মিত পর্যবেক্ষণ, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ও অভিভাবকদের সচেতনতার
ফলেই ময়নামতি ইংলিশ স্কুল এন্ড কলেজ ধারাবাহিকভাবে সেরা ফল অর্জন করতে
পারছে।’
