কুমিল্লা
শিক্ষাবোর্ডে জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ গেডে বৃত্তি
পেয়েছে ৫ হাজার ২১৫ জন শিক্ষার্থী। এতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ১
হাজার ৬২২ জন এবং সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ৩ হাজার ৫৯৩ জন শিক্ষার্থী।
যা বৃত্তি প্রাপ্তির শতকরা হার ১৪ দশমিক ৬৬ ভাগ। এবার জুনিয়র বৃত্তি
পরীক্ষায় কুমিল্লা বোর্ডে অংশগ্রহণ করেন ৩৫ হাজার ৯৪৮ জন শিক্ষার্থী।
বুধবার
(২৫ ফেব্রুয়ারি) কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক কবীর উদ্দিন
আহমেদ এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘এবারের পূর্ণাঙ্গ ফলাফল কুমিল্লা
বোর্ডের ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে।
কুমিল্লা শিক্ষাবোর্ডের
উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো: কবীর উদ্দিন আহমেদ জানান, নীতিমালা অনুযায়ী বোর্ড
ভিত্তিক আনুপাতিক হারে এবং উপজেলা পর্যায়ে নির্ধারিত কোটার ভিত্তিতে
ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হয়েছে। ট্যালেন্টপুলে
বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা মাসিক ৪৫০ টাকা, সাধারণ গেডে বৃত্তি প্রাপ্ত
শিক্ষার্থীরা মাসিক ৩০০ টাকা করে পাবেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ২৮ ডিসেম্বর জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হয়ে ২০২৬ সালের জানুয়ারি মাসের ৫ তারিখে শেষ হয়।
