শুক্রবার ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৫ ফাল্গুন ১৪৩২
কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর পিতার ইন্তেকাল
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২:০৩ এএম আপডেট: ২৭.০২.২০২৬ ২:৩৯ এএম |


কুমিল্লা মহানগর বিএনপির  সভাপতি উদবাতুল বারী  আবুর পিতার ইন্তেকালনিজস্ব প্রতিবেদক: কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর পিতা শমশের আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার বিকেল পাঁচটায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।মৃত্যুকালে স্ত্রী, তিন পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছে।
তাঁর প্রথম জানাজা আজ শুক্রবার বাদ জুম্মা কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত হবে। এরপর বিকেল চারটায় দ্বিতীয় জানাজা কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের দেবপুর এলাকার কাছারি তলা গ্রামে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে কাছারিতলায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এদিকে কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর পিতা শমশের আলীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
এক শোকবার্তায় মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে তাঁর জান্নাতুল ফেরদৌস নসিবের প্রার্থনা জানান। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি কামনা করেন।
মন্ত্রী বলেন, শমশের আলী ছিলেন একজন সজ্জন, পরোপকারী ও ধর্মপ্রাণ ব্যক্তি। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন ছাড়াও স্থানীয়ভাবে একটি শূন্যতার সৃষ্টি হয়েছে।
এছাড়াও মরহুমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন কুমিল্লা মহানগর বিএনপি'র সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু। এক শোকবার্তায় ইউসুফ মোল্লা টিপু বলেন, এম শমসের আলী'র মৃত্যুতে তার শোকহত পরিবারবর্গের প্রতি গভীর শোক ও সহমর্মিতা জ্ঞাপন করছি। ধর্মপরায়ণ এবং পরোপকারী হিসেবে এলাকার মানুষের নিকট তিনি সুপরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন।
শোকবার্তায় এম শমসের আলী মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবার, পরিজন আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন যে এম শমসের আলী কে আল্লাহ পাক জান্নাতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং যার যার অবস্থান থেকে এম শমসের আলী জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেন।

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর পিতার ইন্তেকাল
এগ্রো-প্রোডাক্টকে দেশের প্রধান রপ্তানি পণ্য হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব
গণভোটের ফল সংশোধন
দেবিদ্বারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যক্তির কারাদণ্ড
দেবিদ্বারে ট্রাক্টরের চাপায় সিএনজি যাত্রী নিহত, আহত ৪
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শাসনগাছায় সড়কে চাঁদা আদায়, আইনি ব্যবস্থার নির্দেশ জেলা প্রশাসকের
থানা-পুলিশ ‘ম্যানেজ’ করেই গোমতী থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে : এমপি হাসনাত আব্দুল্লাহ
উদ্বোধনের ২০ বছর পর চালু হলো নাঙ্গলকোটের গোহারুয়া ২০ শয্যা সরকারি হাসপাতাল
কুমিল্লা শিক্ষাবোর্ড জুনিয়র বৃত্তি পেলো ৫ হাজার ২১৫ শিক্ষার্থী
জুনিয়র বৃত্তি পরীক্ষায় ময়নামতি ইংলিশ স্কুল এন্ড কলেজের শতভাগ সাফল্য
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২