শুক্রবার ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৫ ফাল্গুন ১৪৩২
বড় হার মিঠুন-সোহানদের, জয় পেলেন লিটন-নাঈমরা
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১:২১ এএম আপডেট: ২৭.০২.২০২৬ ২:২৮ এএম |


 বড় হার মিঠুন-সোহানদের, জয় পেলেন লিটন-নাঈমরা


বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় ম্যাচেও জয় অব্যাহত রেখেছে নর্থ জোন। বোলারদের দাপটের পর লিটন দাসের ফিফটিতে সাউথ জোনকে সহজেই হারিয়েছে তারা। এই জয়ে দুই ম্যাচে দুই জয় নিয়ে ফাইনালের দৌড়ে এগিয়ে গেল হান্নান সরকারের দলটি।
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার সাউথ জোনকে ৬ উইকেটে হারিয়েছে নর্থ জোন। শরিফুল ও নাহিদ রানার বোলিং তোপে ৩০.৫ ওভারে ১৪৪ রানেই গুটিয়ে যায় সাউথ জোন। পরে লিটনের ফিফটিতে ২৬ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় নর্থ জোন।
অন্যদিকে বগুড়াতে মাঠে নেমেছিল ইস্ট জোন এবং সেন্ট্রাল জোন। আগে ব্যাট করতে নেমে এদিন ইস্ট জোন সংগ্রহ করে ৯ উইকেটে ২৩৭ রান। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন জাকির হাসান। ইয়াসির রাব্বি করেন ৩৭ রান। সেন্ট্রাল জোনের হয়ে ২টি করে উইকেট নেন তাসকিন আহমেদ এবং রিপন মণ্ডল। এছাড়া ৩ উইকেট সংগ্রহ করেন রাকিবুল হাসান।
পরে মাঝারি লক্ষ্যের রান তাড়া করতে নেমে শুরুতেই বিদায় নেন সাইফ হাসান। এরপর মাহফিজুল রবিনকে নিয়ে এগোতে থাকেন নাঈম শেখ। ২৭ রানে ফেরেন রবিন। এদিকে নাঈম ৮৩ রানে আউট হলেও শেষ পর্যন্ত ৬৬ রানে অপরাজিত থেকে দলকে জেতান আবু হায়দার রনি। ইস্ট জোনের হয়ে ২টি উইকেট সংগ্রহ করেন নাইম হাসান।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর পিতার ইন্তেকাল
এগ্রো-প্রোডাক্টকে দেশের প্রধান রপ্তানি পণ্য হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব
গণভোটের ফল সংশোধন
দেবিদ্বারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যক্তির কারাদণ্ড
দেবিদ্বারে ট্রাক্টরের চাপায় সিএনজি যাত্রী নিহত, আহত ৪
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শাসনগাছায় সড়কে চাঁদা আদায়, আইনি ব্যবস্থার নির্দেশ জেলা প্রশাসকের
থানা-পুলিশ ‘ম্যানেজ’ করেই গোমতী থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে : এমপি হাসনাত আব্দুল্লাহ
উদ্বোধনের ২০ বছর পর চালু হলো নাঙ্গলকোটের গোহারুয়া ২০ শয্যা সরকারি হাসপাতাল
কুমিল্লা শিক্ষাবোর্ড জুনিয়র বৃত্তি পেলো ৫ হাজার ২১৫ শিক্ষার্থী
জুনিয়র বৃত্তি পরীক্ষায় ময়নামতি ইংলিশ স্কুল এন্ড কলেজের শতভাগ সাফল্য
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২