মঙ্গলবার ১০ মার্চ ২০২৬
২৬ ফাল্গুন ১৪৩২
কমিটি গঠনে অনিয়মের অভিযোগ এনে অব্যাহতি নিলেন আব্দুর রহমান ও মোজাহিদ চৌধুরী
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০৬ এএম আপডেট: ২৫.০২.২০২৬ ১:৩৮ এএম |





  কমিটি গঠনে অনিয়মের অভিযোগ এনে অব্যাহতি নিলেন আব্দুর রহমান ও মোজাহিদ চৌধুরীস্টাফ রিপোর্টার।। 
সাবেক দোকান মালিক সমিতির এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান কান্দিরপাড় ব্যবসায়ী কল্যাণ সমিতি, কুমিল্লার সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুর রহমান এবং বাংলাদেশ দোকান মালিক সমিতি কুমিল্লা জেলা কার্যকরী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান কান্দিরপাড় ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো: মোজাহিদ চৌধুরী।, কান্দিরপাড় শাপলা দোকানের মালিক হাবিবুর রহমান জাকির এক যৌথ বিবৃতিতে নবগঠিত কমিটি নিয়ে গভীর অসন্তোষ প্রকাশ করেছেন।
তাদের অভিযোগ, বাংলাদেশ দোকান মালিক সমিতি কুমিল্লা জেলা কার্যকরী কমিটির নতুন তালিকা প্রণয়ন ও ঘোষণা করা হলেও এ বিষয়ে সংশ্লিষ্ট অনেককেই অবহিত করা হয়নি। কমিটি গঠনের প্রক্রিয়া সম্পর্কে স্বচ্ছতা ও অংশগ্রহণের অভাব রয়েছে বলে তারা দাবি করেন।
বিবৃতিতে আরও বলা হয়, নবগঠিত কমিটি ঘোষণা সম্পর্কে আমাদের কোনো ধরনের পূর্ব অবগতি দেওয়া হয়নি। এমনকি আমাদের মতামতও নেওয়া হয়নি। তাই আমরা এ কমিটি থেকে অব্যাহতি নিচ্ছি।
তারা জানান, ব্যবসায়ী কল্যাণ সমিতির অনুমোদিত বর্তমান কমিটির প্রতিও তারা দ্বিমত পোষণ করছেন। আলহাজ্ব মোঃ আব্দুর রহমান বলেন, আমাকে সহ-সভাপতি হিসেবে অন্তর্ভুক্ত করা হলেও এ বিষয়ে আমি অবগত নই। আমরা এ কমিটিকে মানি না এবং এর বিলুপ্তি চাই। পূর্বের কমিটির অনুমোদন পুনর্বহাল করা হোক।
তাদের দাবি, নবগঠিত কমিটিতে অধিকাংশ সদস্যই মার্কেট মালিক, যেখানে প্রকৃতপক্ষে সাধারণ ব্যবসায়ীদের অগ্রাধিকার থাকা উচিত ছিল। বর্তমান কমিটিতে তারা কেউই থাকতে আগ্রহী নন বলেও স্পষ্ট জানান।

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কবি ও কবিতা: বেদনার শতদল
ভোগান্তি কমাতে কার্যকর ব্যবস্থা নিন
পবিত্র কুরআন তেলাওয়াত ও আজান প্রতিযোগিতা অনুষ্ঠিত
বুড়িচংয়ে উপজেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিল
ব্রাহ্মণপাড়ায় দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর বিদ্যালয়ে যোগ দিলেন প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় মন্দিরে ও মসজিদের সামনে ককটেল হামলার ঘটনায় মামলা
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার তাগিদ
হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ভারতেগ্রেপ্তার
আইইবি কুমিল্লা কেন্দ্রের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
জাপানে খাদ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : খাদ্যমন্ত্রী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২