শুক্রবার ৬ মার্চ ২০২৬
২২ ফাল্গুন ১৪৩২
কুমিল্লা সদর দক্ষিণে তিন ফসলি জমির মাটি কাটার দায়ে ৩ টি এস্কেভেটর জব্দ
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫২ এএম আপডেট: ২৩.০২.২০২৬ ১:৩৭ এএম |



  কুমিল্লা সদর দক্ষিণে তিন ফসলি জমির মাটি কাটার দায়ে ৩ টি এস্কেভেটর জব্দমো. মিজানুর রহমান ।।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জোড়কানন (পূর্ব) ইউনিয়নের লালবাগ নামক স্থানে অবৈধভাবে তিন ফসলি জমির মাটিকাটা প্রতিরোধে গত শনিবার গভীররাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। এসময় মাটি কাটার কাজে নিয়োজিত ৩ টি এস্কেভেটর জব্দ করা হয়। 
সূত্র জানায়, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জোড়কানন (পূর্ব) ইউনিয়নের লালবাগ নামক স্থানে গত শনিবার রাত ১২.৩০ ঘটিকা থেকে ৩.৩০ ঘটিকা পর্যন্ত উপজেলা প্রশাসনের উদ্যোগে অবৈধভাবে তিন ফসলি জমির মাটিকাটা প্রতিরোধে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার। অভিযানকালে অবৈধভাবে মাটি কর্তন করার কাজে নিয়োজিত ৩ টি এস্কেভেটর জব্দ করা হয়। আনার সুযোগ না থাকায় ২ টি এস্কেভেটর অকেজো করা হয় ও ১ টি এস্কেভেটর জব্দ করা হয়। জব্দকৃত এস্কেভেটরটি বর্তমানে উপজেলা পরিষদ মাঠে রয়েছে। অবৈধভাবে মাটিকাটায় জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে তাৎক্ষণিকভাবে সাজা প্রদান করা সম্ভব হয়নি। জনস্বার্থে কৃষিজমির মাটিকাটা প্রতিরোধে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে। এসময় সদর দক্ষিণ মডেল থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায় দৈনিক কুমিল্লার কাগজকে জানান, অবৈধভাবে মাটি কাটা ও বিক্রীর সাথে জড়িত ব্যক্তি ও মাটি পরিবহনের কাজে ব্যবহৃত ড্রাম ট্রাক ও ট্রলি ট্রাক্টর এবং পিকআপ উপজেলার যেখানেই পাওয়া যাবে সেখানেই জব্দ করা হবে এবং জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। তিনি আরও জানান, কোনোভাবেই তিন ফসলী জমির টপ সয়েল বিক্রীর সাথে জড়িতদের ছাড় দেয়া হবে না। 














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ঈদ বাজারে পাকিস্তানি পোশাকে সয়লাব
দুর্নীতি-চাঁদাবাজি বন্ধে নিজ নিজ এলাকায় কাজ করুন
‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন কুমিল্লা-৫ এর এমপি জসিম উদ্দিন’
কেনাকাটায় সরগরম কুমিল্লার ঈদ বাজার
কুবি শিক্ষককে অপহরণ: ফোন, নগদ টাকা ও এটিএম থেকে ৮০ হাজার ছিনতাই
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জনগণের ভোগান্তি সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না: গণপূর্তমন্ত্রী
দুর্নীতি-চাঁদাবাজি বন্ধে নিজ নিজ এলাকায় কাজ করুন
দাউদকান্দিতে চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন স্থাপনা ভাঙচুর
ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত কর-খাজনা বন্ধের ডাক
ঈদ বাজারে পাকিস্তানি পোশাকে সয়লাব
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২