শনিবার ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩
কুমিল্লার চকবাজারে ভোক্তা অধিকারের অভিযান॥ ৮ হাজার টাকা জরিমানা
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫২ এএম আপডেট: ২৩.০২.২০২৬ ১:৩৭ এএম |



 কুমিল্লার চকবাজারে ভোক্তা অধিকারের অভিযান॥ ৮ হাজার টাকা জরিমানামো. মিজানুর রহমান ।।
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে কুমিল্লার চক বাজার এলাকায় রমজানের নিত্যপণ্যের পাইকারি ও খুচরা বাজারে তদারকি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ক্রয় ভাউচার দেখাতে না পারায় ও মূল্য তালিকা প্রদর্শন না করায় ৫ টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় এখন থেকে ক্রয় ভাউচার সংরক্ষণ ও যৌক্তিক মূল্যে নিত্যপণ্য বিক্রির নির্দেশনা প্রদান, ক্রয়ের ভাউচার ও বিক্রয়ের তথ্য যাচাই করা হয়। 
রবিবার বেলা ১১.০০ ঘটিকা থেকে দুপুর পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা  জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে এঅভিযান চলে। অভিযানে ক্রয় ভাউচার দেখাতে না পারায় ও মূল্য তালিকা প্রদর্শন না করায় ৫ টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় এখন থেকে সকল পণ্যের ক্রয় ভাউচার সংরক্ষণ ও যৌক্তিক মূল্যে নিত্যপণ্য বিক্রির নির্দেশনা প্রদান করা হয়। অভিযানকালে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপস্থিত ক্রেতাদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। এতে জেলা পুলিশের একটি টিম অংশগ্রহণ করেন। জনস্বার্থে একার্যক্রম অব্যাহত থাকবে বলে দৈনিক কুমিল্লার কাগজকে জানিয়েছেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। তিনি ভোক্তাদেরকে একসঙ্গে সকল নিত্যপণ্য না ক্রয় করে প্রয়োজন অনুযায়ি পণ্য ক্রয় করার অনুরোধ জানিয়েছেন। 













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লায় আন্তর্জাতিক মানের নার্সিং কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা মাদকবিরোধী শপথে কৃতি শিক্ষার্থীরা
‘সুন্দর ভবিষ্যৎ গড়ো মাদককে না বলো’
আমার সরকারি বেতন-ভাতা মেধাবীদের জন্য বিলিয়ে দেবো
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩ জন গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘আধুনিক বাসযোগ্য কুমিল্লা নগরী বিনির্মাণ’ সেমিনারের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটিতে বাস চাপা পড়ে নিহত পথচারী
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আজ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লার ১৪৫৮ জন কৃষক ‘কৃষি কার্ড’ পাবেন আজ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২