বুধবার ২৫ ফেব্রুয়ারি ২০২৬
১৩ ফাল্গুন ১৪৩২
১৭ মাস পর কলকাতা থেকে ঢাকা হয়ে আগরতলা গেল বাস
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০৩ এএম |


প্রায় ১৭ মাস বন্ধ থাকার পর পশ্চিমবঙ্গের কলকাতা থেকে ঢাকা হয়ে ত্রিপুরা রাজ্যের আগরতলায় গিয়েছে একটি বাস।
মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে ভারতের বাসটি ত্রিপুরায় প্রবেশ করে বলে আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ওসি মো. আব্দুস সাত্তার জানান।
তিনি বলেন, “তিনজন যাত্রী ও বাসের স্টাফসহ ছয়জন নিয়ে মঙ্গলবার ভারতীয় বাস সেদেশে গেছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর ২০ ফেব্রুয়ারি একটি বাস ভারতে যায় ও পরের দিন ফিরে আসে।”
২৮ ফেব্রুয়ারি থেকে নিয়মিতভাবে মৈত্রী ও শ্যামলী পরিবহনের দুটি বাস চলাচলের কথা রয়েছে। সপ্তাহের ছয় দিন বাস চলাচল করবে বলে স্থলবন্দর কর্তৃপক্ষ জানায়।
শুরুর দিকে বাসে যাত্রী কম থাকলেও বাংলাদেশে ভিসা সংক্রান্ত জটিলতা কাটলে এ অবস্থা থেকে সহজেই উত্তরণ হওয়া যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
২০০১ সালে আন্তর্জাতিক এ বাস সার্ভিস চালু হয়। ২০২৪ সালের ৫ অগাস্টের পর অন্তর্র্বতীকালীন সরকারের সময় এ বাস সার্ভিস বন্ধ হয়ে যায়। নির্বাচনের পর ভারতীয় নাগরিকদের জন্য বাংলাদেশি ভিসা স্বাভাবিক হয়েছে। এরপরই বাস সার্ভিস পুনরায় চালু হচ্ছে।
ত্রিপুরা রাজ্যের একাধিক সংবাদমাধ্যম এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে। তাতে বলা হয়, আগরতলা সীমান্তে বাস সার্ভিসকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী।
পরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বলেন, “মৈত্রী ছাড়া উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। মৈত্রী ও সহযোগিতার মাধ্যমেই দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত হয় এবং উন্নয়নের পথ প্রশস্ত হয়।”
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মইনুল হোসেন চপল বলেন, “দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও সামাজিক সম্পর্ক বজায় থাকবে এটাই আমাদের প্রত্যাশা। আগের মত আন্তর্জাতিক বাস সার্ভিস চালু হওয়ায় সবাইকে আমাদের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামল তথা বিএনপি সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই।”














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সংরক্ষিত নারী আসনে এমপি হতে আগ্রহী কুমিল্লার ৪ নেত্রী
দাউদকান্দিতে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪জন দগ্ধ
সেই ভবনের গ্যাস লাইন ছিল অবৈধ
বান্দার প্রতি মহান আল্লাহর মহব্বত
কুমিল্লা থেকে ফেরার পথে দুর্ঘটনায় আহত চট্টগ্রামের এমপি নুরুল আমিন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মেয়র পদে আলোচনায় চারজন
গোমতী নদীর মাটির সাথে উজার হচ্ছে গাছপালা
‘দ্রুতই স্থানীয় সরকার-সিটি নির্বাচন তফসিলের সিদ্ধান্ত নেবে ইসি’
কুবির ১ম মেধা তালিকা প্রকাশ, ক্লাস শুরু ১২ এপ্রিল
এমপি শাওনকে হোসাইনীয়া কমিটি চান্দিনা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২