বুধবার ২৫ ফেব্রুয়ারি ২০২৬
১৩ ফাল্গুন ১৪৩২
বুড়িচংয়ে ডা. নজরুল ইসলাম শাহীন ফাউন্ডেশনের উদ্যোগে ৪ শতাধিক অসহায়ের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
সৌরভ মাহমুদ হারুন।।
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৫ এএম |


কুমিল্লার বুড়িচং উপজেলায় ডা. নজরুল ইসলাম শাহীন ফাউন্ডেশনের উদ্যোগে চার শতাধিক অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বুড়িচং  উপজেলার রাজাপুর ইউনিয়নের শংকুচাইল এলাকায় বিভিন্ন ওয়ার্ডের অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার সামগ্রী বিতরণ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান, ময়নামতি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সহযোগী অধ্যাপক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য ডা. মো. নজরুল ইসলাম শাহীন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ডা. নজরুল ইসলাম শাহীন বলেন, ইসলাম ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে পবিত্র রমজান মাসের রোজা। এ মাস আত্মশুদ্ধি ও ত্যাগের শিক্ষা দেয়। সিয়াম সাধনার পাশাপাশি সমাজের অসহায় ও এতিমদের পাশে দাঁড়ানো প্রত্যেক সামর্থ্যবান মানুষের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। গরিব ও এতিমদের হক আদায় করা আমাদের ঈমানি দায়িত্ব।এই রমজানে সামর্থ্যবান ব্যক্তিরা মানবতার সেবায় এগিয়ে আসুন।
তিনি আরও বলেন, পবিত্র মাহে রমজান ব্যক্তি ও জাতির জীবনে অন্যায়, দুর্নীতি ও অবিচার পরিহার করে ন্যায় ও কল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অনুপ্রেরণা জোগায়। আমরা নিয়মিতভাবে স্কুল-কলেজের গরিব শিক্ষার্থীদের পড়ালেখার খরচ বহনসহ অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জালাল উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপি নির্বাহী সদস্য আবু নাছের ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা  সমাজকল্যাণ কর্মকর্তা আবুল কাশেম, ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান মেম্বার, ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কৃষকদলের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, ইতালি প্রবাসী সারওয়ার আহমেদ চৌধুরী, ফাউন্ডেশনের সদস্য জামাল খান, যুবদলের সাধারণ সম্পাদক ও ফাউন্ডেশনের সদস্য ডা. মো. খাজা মিয়া চৌধুরী,  ওয়ার্ড বিএনপি সভাপতি কামাল মিয়া ও সৈয়দ জিলানী, ওয়ার্ড যুবদলের সভাপতি মো. মামুন ও সাধারণ সম্পাদক রিপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নিশাদসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সংরক্ষিত নারী আসনে এমপি হতে আগ্রহী কুমিল্লার ৪ নেত্রী
দাউদকান্দিতে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪জন দগ্ধ
সেই ভবনের গ্যাস লাইন ছিল অবৈধ
বান্দার প্রতি মহান আল্লাহর মহব্বত
কুমিল্লা থেকে ফেরার পথে দুর্ঘটনায় আহত চট্টগ্রামের এমপি নুরুল আমিন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মেয়র পদে আলোচনায় চারজন
গোমতী নদীর মাটির সাথে উজার হচ্ছে গাছপালা
‘দ্রুতই স্থানীয় সরকার-সিটি নির্বাচন তফসিলের সিদ্ধান্ত নেবে ইসি’
কুবির ১ম মেধা তালিকা প্রকাশ, ক্লাস শুরু ১২ এপ্রিল
এমপি শাওনকে হোসাইনীয়া কমিটি চান্দিনা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২