বুধবার ২৫ ফেব্রুয়ারি ২০২৬
১৩ ফাল্গুন ১৪৩২
বুড়িচংয়ে শতাধিক লোকজনের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার।।
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০৪ এএম |


কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর গ্রামের যুবসমাজের উদ্যোগে প্রবাসীদের অর্থায়নে পবিত্র মাহে রমজান উপলক্ষে এলাকার শতাধিক লোকজনের মাঝে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ কালে মিলাদ ও দোয়া  অনুষ্ঠিত   হয়েছে। বিগত প্রায় ১০ বছর ধরে যুবসমাজ এবং প্রবাসী ও   বিভিন্ন স্থানে চাকুরীরদের সমন্বয়ে এলাকার অসহায় গরীব  দুঃস্থদের মাঝে প্রতিবছর ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
শুক্রবার বিকালে এসব ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর আবুল বাশার খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ইউপি মেম্বার মোঃ সিরাজুল ইসলাম এবং পরিচালনা করেন  মোঃ হাসান উল্লাহ।
আরও বক্তব্য রাখেন হাজী মোঃ নুরুল ইসলাম সর্দার,  ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মাহাবুবুর রহমান মাসুম, দৈনিক যুগান্তর ও কুমিল্লার কাগজের স্টাফ রিপোর্টার সৌরভ মাহমুদ হারুন, আব্দুস সালাম।
সার্বিক তত্ত্বাবধানে ও সহযোগিতায় ছিলেন যুবসমাজের বিভিন্ন পর্যায়ের যুবকগণ। উল্লেখ্য এর মধ্যেএস আই সালাউদ্দিনের নেতৃত্বে এই কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
যুব সমাজের মধ্যে  দায়িত্ব পালন করেন এবং উপস্থিত ছিলেন এস আই গিয়াস উদ্দিন, ব্যাংকার আলা উদ্দিন, সহকারী ভূমি কর্মকর্তা মোঃ হাসান উল্লাহ, ইঞ্জিনিয়ার বদিউল আলম সুমন, মোঃ আলাউদ্দিন,হাজী মোঃ মাইনুদ্দিন প্রবাসী,মোহাম্মদ রমিজ ডাক্তার প্রবাসী,মোহাম্মদ রফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন, হেলাল উদ্দিন, জালাল উদ্দিন, হামিদুর রহমান, ছফি উল্লাহ, উজ্জ্বল হোসেন,  প্রমুখ। এসময় গ্রামের বিভিন্ন পর্যায়ের মুরুব্বি গণ উপস্থিত ছিলেন।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সংরক্ষিত নারী আসনে এমপি হতে আগ্রহী কুমিল্লার ৪ নেত্রী
দাউদকান্দিতে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪জন দগ্ধ
সেই ভবনের গ্যাস লাইন ছিল অবৈধ
বান্দার প্রতি মহান আল্লাহর মহব্বত
কুমিল্লা থেকে ফেরার পথে দুর্ঘটনায় আহত চট্টগ্রামের এমপি নুরুল আমিন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মেয়র পদে আলোচনায় চারজন
গোমতী নদীর মাটির সাথে উজার হচ্ছে গাছপালা
‘দ্রুতই স্থানীয় সরকার-সিটি নির্বাচন তফসিলের সিদ্ধান্ত নেবে ইসি’
কুবির ১ম মেধা তালিকা প্রকাশ, ক্লাস শুরু ১২ এপ্রিল
এমপি শাওনকে হোসাইনীয়া কমিটি চান্দিনা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২