কুমিল্লার
লালমাই উপজেলা কার্যালয়ে কুমিল্লা -১০ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যের
সঙ্গে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা
অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারী দুপুরে উপজেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা -১০ (নাঙ্গলকোট-লালমাই) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া।
লালমাই
উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়
উপজেলার সার্বিক উন্নয়ন, চলমান প্রকল্পের অগ্রগতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি
এবং জনসেবার মানোন্নয়ন বিষয়ে আলোচনা হয়।
সংসদ সদস্য মোবাশ্বের আলম
ভূঁইয়া উপজেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার
ওপর গুরুত্বারোপ করেন। প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদার করে জনগণের প্রত্যাশা
পূরণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। চাঁদাবাজ, দখলবাজ,মাদক
কারবারিদের শোধরানোর হুশিয়ারী দিয়ে বলেন আমি আপনাদের শেষ সুযোগ দিচ্ছি
এরমধ্যে নিজেকে শোধরাতে না পারলে নিজেই পুলিশে সোপর্দ করবো। আপনাদের
ব্যক্তিগত অপকর্মের দায়ভার বিএনপি নিবেনা।
এসময় সভায় বক্তব্য রাখেন
সহকারী কমিশনার (ভূমি) শাহীন আক্তার শিফা, লালমাই থানা অফিসার ইনচার্জ মো :
নুরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা : এনামুল
হক, উপজেলা প্রকৌশলী অহিদুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ফাহমিদা
আফরোজ, কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার
মোহাম্মদুল্লাহ, ছোট শরীফপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুক হোসেন ভূঁইয়া,
উপজেলা বিএনপির সভাপতি মাসুদ করিম, সাধারণ সম্পাদক ইউসুফ আলী মীর পিন্টু,
বাগমারা দক্ষিণ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন, হাজতখোলা সরকারি
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক।
উপজেলা মহিলা বিষয়ক
কর্মকর্তা রফিকুল ইসলাম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রকল্প কর্মকর্তা
মিন্টু চন্দ্র মজুমদার, মৎস্য কর্মকর্তা হাবিবুর রহমান, পল্লী বিদ্যুৎ
বাগমারা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মুহাম্মাদ সৌরাদ উদ্দিন
সাদি, সমাজসেবা কর্মকর্তা তাজুল ইসলাম মজুমদার, বাগমারা উত্তর ইউনিয়ন
পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম,বৃহত্তর পেরুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান
আমান উল্যাহ আমান, ভূলইন উত্তর ইউপির সাবেক চেয়ারম্যান ওমর ফারুক সুমন,
আনোয়ার উল্যাহ, এড. বেলাল আহমেদ, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ন আহবায়ক শাহআলম,
উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজুর রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম
সাধারণ সম্পাদক খোরশেদ আলম লোকমান।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের
কর্মকর্তারা নিজ নিজ বিভাগের কার্যক্রম উপস্থাপন করেন এবং ভবিষ্যৎ
পরিকল্পনা তুলে ধরেন। অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সংসদ সদস্য উপজেলা
কমপ্লেক্সে একটি বৃক্ষরোপণ করেন পরে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের
গৃহীত খাল খনন কর্মসূচির অংশ হিসেবে খীরা খাল পরিদর্শন করেন। সন্ধ্যায়
উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত উপজেলা মাঠে গণ ইফতার মাহফিলে প্রধান
অতিথির বক্তব্য রাখেন।
