বুধবার ২৫ ফেব্রুয়ারি ২০২৬
১৩ ফাল্গুন ১৪৩২
ব্রাহ্মণপাড়া কেন্দ্রীয় সমবায় সমিতির ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০২ এএম |


কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (ইউসিসিএ) ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলা পরিষদ মডেল মসজিদের সম্মেলন কক্ষে এ সভা আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান। সভাপতিত্ব করেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান মো. আক্তার হোসেন। সূচনা বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী শফিকুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান। সভায় বক্তব্য দেন নাইঘর উত্তর কৃষক সমবায় সমিতির প্রতিনিধি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সাবেক ভাইস চেয়ারম্যান মো. ফারুক আহাম্মেদ, ব্রাহ্মণপাড়া পশ্চিম কৃষক সমবায় সমিতির প্রতিনিধি মো. জামাল হোসেন এবং মহলক্ষীপাড়া পূর্ব ব্লক সমবায় সমিতির প্রতিনিধি মো. এনামুল হক সুমন। এ ছাড়া বিভিন্ন প্রাথমিক সমবায় সমিতির প্রতিনিধি, সদস্য, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, সমবায়ভিত্তিক কার্যক্রম জোরদার ও স্বচ্ছতা নিশ্চিত করা গেলে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। তারা সমবায় সমিতিগুলোর নিয়মিত তদারকি ও সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।


 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সংরক্ষিত নারী আসনে এমপি হতে আগ্রহী কুমিল্লার ৪ নেত্রী
দাউদকান্দিতে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪জন দগ্ধ
সেই ভবনের গ্যাস লাইন ছিল অবৈধ
বান্দার প্রতি মহান আল্লাহর মহব্বত
কুমিল্লা থেকে ফেরার পথে দুর্ঘটনায় আহত চট্টগ্রামের এমপি নুরুল আমিন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মেয়র পদে আলোচনায় চারজন
গোমতী নদীর মাটির সাথে উজার হচ্ছে গাছপালা
‘দ্রুতই স্থানীয় সরকার-সিটি নির্বাচন তফসিলের সিদ্ধান্ত নেবে ইসি’
কুবির ১ম মেধা তালিকা প্রকাশ, ক্লাস শুরু ১২ এপ্রিল
এমপি শাওনকে হোসাইনীয়া কমিটি চান্দিনা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২