বুধবার ২৫ ফেব্রুয়ারি ২০২৬
১৩ ফাল্গুন ১৪৩২
কুমিল্লায় মাদরাসা প্রিন্সিপালের রহস্যজনক মৃত্যু, স্ত্রী ও শ্যালক পুলিশ হেফাজতে
প্রদীপ মজুমদার :
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০১ এএম |

 কুমিল্লায় মাদরাসা প্রিন্সিপালের রহস্যজনক মৃত্যু, স্ত্রী ও শ্যালক পুলিশ হেফাজতে
কুমিল্লা হাউজিং এস্টেটের ৩ নম্বর সেকশনের জান্নাতুন নাঈম মহিলা মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা সালমানের রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকালে টয়লেটে পড়ে গিয়ে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তা নিয়ে ধূম্রজাল শুরু হয়। ওই দিন বিকেল ৩টায় নিজ বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখে মৃত্যুকে ঘিরে সন্দেহের সৃষ্টি হলে নিহতের পরিবার লালমাই থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দাফন না করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
নিহত মাওলানা সালমান কুমিল্লার লালমাই উপজেলার ভূলইন উত্তর ইউনিয়নের দাপাড় গ্রামের মাওলানা আব্দুর রহমানের বড় ছেলে। তার মৃত্যু স্বাভাবিক নয় বলে অভিযোগ করেছেন এলাকাবাসী ও তার ছোট ভাই ইহসান। তিনি দাবি করেন এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।
প্রাথমিক তদন্তের অংশ হিসেবে লালমাই থানা পুলিশ নিহতের স্ত্রী জান্নাত ও শ্যালক মাহমুদুল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসেন। লালমাই থানার সেকেন্ড অফিসার এসআই ফারুক জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সংরক্ষিত নারী আসনে এমপি হতে আগ্রহী কুমিল্লার ৪ নেত্রী
দাউদকান্দিতে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪জন দগ্ধ
সেই ভবনের গ্যাস লাইন ছিল অবৈধ
বান্দার প্রতি মহান আল্লাহর মহব্বত
কুমিল্লা থেকে ফেরার পথে দুর্ঘটনায় আহত চট্টগ্রামের এমপি নুরুল আমিন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মেয়র পদে আলোচনায় চারজন
গোমতী নদীর মাটির সাথে উজার হচ্ছে গাছপালা
‘দ্রুতই স্থানীয় সরকার-সিটি নির্বাচন তফসিলের সিদ্ধান্ত নেবে ইসি’
কুবির ১ম মেধা তালিকা প্রকাশ, ক্লাস শুরু ১২ এপ্রিল
এমপি শাওনকে হোসাইনীয়া কমিটি চান্দিনা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২