মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি ২০২৬
১২ ফাল্গুন ১৪৩২
বিপি দিবস উপলক্ষে মেজর আবদুল গণি মুক্ত স্কাউট গ্রুপের স্কাউট ওন ও ইফতার
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫১ এএম |


 বিপি দিবস উপলক্ষে মেজর আবদুল গণি মুক্ত  স্কাউট গ্রুপের স্কাউট  ওন ও ইফতারনিজস্ব প্রতিবেদক: স্কাউটস আন্দোলনের প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েলের জন্মদিন ও বিপি দিবস উপলক্ষ্যে মেজর আবদুল গণি মুক্ত স্কাউট গ্রুপের আয়োজনে স্কাউট ওন, ইফতার ও দোয়া অনুষ্ঠান গত ২২ ফেব্রুয়ারি  কুমিল্লা আইডিয়াল কলেজে অডিটোরিযামে আয়োজন করা হয়।
মেজর আবদুল গণি মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো: মহিউদ্দিন লিটন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের লিডার ট্রেইনার প্রতিনিধি অধ্যাপক মো: আবু তাহের, মাধবপুর আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের ফাউন্ডেশনের অধ্যক্ষ সৈয়দ আবদুল কাইয়ুম, মেজর আবদুল গণি মুক্ত স্কাউট গ্রুপের সহ সভাপতি ও দৈনিক কুমিল্লার কাগজের উপ সম্পাদক জহির শান্ত, কুমিল্লা জেলা রোভারের কোষাধ্যক্ষ মো: মাঈনুদ্দীন খন্দকার।
স্কাউট ওন শেষে কুমিল্লা মুক্ত স্কাউট গ্রুপের রোভার মেট শাহাদাত হোসেন সাজিদ এর পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন রোভার মারুফ, বক্তব্য রাখেন, কুমিল্লা মুক্ত স্কাউট গ্রুপের কোষাধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন, সহকারী রোভার স্কাউট লিডার ওমর সালেহ তাসরিফ, মেজর আবদুল গণি মুক্ত স্কাউট গ্রুপের রোভার স্কাউট লিডার শাহরিয়ার রহমান ইমন মেজর আবদুল গণি মুক্ত স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট মো. ত্বসিন আল জাকি।
অধ্যাপক মো: আবু তাহের বলেন, বিশ্বব্যাপী স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েল যে স্বপ্ন দেখেছিলেনÑযুব সমাজকে সৎ, দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলারÑআজ সেই স্বপ্ন বাস্তবায়নের পথেই আমরা এগিয়ে চলেছি।
অধ্যক্ষ সৈয়দ আবদুল কাইয়ুম বলেন, স্কাউটিং আমাদের শিখায় শৃঙ্খলা, আত্মনির্ভরতা, নেতৃত্ব এবং সর্বোপরি দেশপ্রেম। “সদা প্রস্তুত” এই মূলমন্ত্র শুধু একটি বাক্য নয়, এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগযোগ্য একটি অঙ্গীকার।
সাংবাদিক জহির শান্ত বলেন, স্কাউটিং শুধুমাত্র একটি সংগঠন নয়, এটি একটি আদর্শ, একটি জীবনদর্শন। একজন প্রকৃত স্কাউট সব সময় দেশের উন্নয়নে, সমাজের কল্যাণে এবং মানবতার সেবায় নিজেদের নিয়োজিত রাখার প্রতিশ্রুতি বদ্ধ।
অধ্যক্ষ মো: মহিউদ্দিন লিটন বলেন, স্কাউটরা দেশ, জাতি ও প্রকৃতির প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে বিভিন্ন প্রশিক্ষণ দক্ষতা ও মানবিক গুণাবলি অর্জনের করে স্বেচ্ছায় আত্ম নিয়োগের মাধ্যমে দুর্যোগময় পরিস্থিতি থেকে শুরু করে সমাজ সেবামূলক কাজ করে থাকে।
অনুষ্ঠানে অংশগ্রহন করেন কুমিল্লা জেলা স্কাউটসের নির্বাহী কমিটির সদস্য আনিসুর রহমান জয়, শাহের বানু আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর গ্রুপ স্কাউট লিডার তরুণ সরকার,  কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র রোভার মেট বাবুল মিয়া, গার্ল ইন সিনিয়র রোভার মেট শারমিন মেঘলা, কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউট রোভার স্কাউট গ্রুপের রোভঅর মেট বেপক দেওয়ান, গার্ল ইন সিনিয়র রোভঅর মেট তানিয়া আক্তার, রূপসী বাংলা কলেজের সিনিয়র রোভার মেট হাসিবুজ্জামান জেমস, কুমিল্লা মুক্ত স্কাউট গ্রুপের রোভার মেট সাদমান সাবাবও তাজওয়ার মুসায়েব তাশফিন, মেজর আবদুল গণি মুক্ত স্কাউট গ্রুপের গার্ল ইন সিনিয়র রোভার মেট খাদিজা আক্তারাসহ রোভার ও গার্ল ইন রোভার স্কাউটরা।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠে নির্মাণ শ্রমিকের মৃত্যু
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কুমিল্লায় র‌্যাব-১১ ও জেলা প্রশাসনের মোবাইল কোর্ট
দেবিদ্বার অবৈধভাবে বালু তোলায় ৫টি ড্রেজার ও আড়াই হাজার ফুট পাইপ ধ্বংস
মুরাদনগরে বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের সাঁড়াশি অভিযান: ৬ মামলায় ৪২ হাজার টাকা জরিমানা
নতুন সরকারের সামনে বহুবিধ চ্যালেঞ্জ ও বার্তা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সরকারি বেতন ভাতা না নেওয়ার ঘোষণা
এখতিয়ারবহির্ভূত সড়ক ইজারা দিয়েছে কুমিল্লা জেলা পরিষদ
বাংলাদেশ দোকান মালিক সমিতি কুমিল্লা জেলার শাখার কার্যকরী কমিটি গঠন
আপন অঙ্গনে ফিরলেন অধ্যাপক ইউনূস
আইনের বাইরে কেউ স্থাপনা নির্মাণ করতে পারবে না: গৃহায়ন মন্ত্রী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২