মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি ২০২৬
১২ ফাল্গুন ১৪৩২
চৌদ্দগ্রামে যুবদল নেতাকে প্রাণনাশের হুমকি মাদক ব্যবসায়ীর
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫১ এএম |


চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক আটক করতে বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে সন্দেহে যুবদল নেতা মোঃ মানিককে প্রাণনাশের হুমকি দিয়েছে মাদক ব্যবসায়ী মোঃ মোস্তফা। উভয়ে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের দক্ষিণ বেতিয়ারা প্রকাশ সোনাপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় যুবদল নেতা মানিক বাদি হয়ে রোববার রাতে মোস্তফার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। সোমবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক আবদুল্লাহ আল মামুন। 
অভিযোগে উল্লেখ করা হয়, জগন্নাথ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মানিক ও মাদক ব্যবসায়ী মোঃ মোস্তফা পাশাপাশি বাড়ীর বাসিন্দা। মোঃ মোস্তফা দীর্ঘদিন যাবত বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ করে আসছে। যে কেউ তাঁর অন্যায় কাজের প্রতিবাদ করলে প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে। গত ৩০ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় যুবদল নেতা মানিক নির্বাচনী প্রচারনায় পাশ^বর্তী সাতঘরিয়া রাস্তার মাথায় অবস্থানকালে মাদক ব্যবসায়ী মোস্তফা মুঠোফোনে কল করে অকথ্য ভাষায় গালমন্দ করে। যুবদল নেতা মানিক কারণ জানতে চাইলে মোস্তফা হুমকি দিয়ে বলে, ‘তুই আশরাফুল্লারে(পুলিশ) কিল্লে কইছত আবার। তুই আঁরে আর জ¦ালাইচ্ছা মানা করিয়ের। মানিককা তুই আঁর মাথামুথা গরম করিছছা, কই দিয়ের। জ(জবাই) করিয়ালামু জ। আঁই তোরে মারিয়ালামু’। পরবর্তীতে যুবদল নেতা মানিক খোঁজ দিয়ে জানতে পারে, চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক আশরাফুল ওই সময় দক্ষিন বেতিয়ারা গ্রামে মাদক বিরোধী অভিযান করেন। এ কারনে মাদক ব্যবসায়ী মোস্তফা সন্দেহ করে যে, যুবদল নেতা মানিক পুলিশ পাঠাইছে। এ সন্দেহের কারণে যুবদল নেতা মানিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকি প্রদান করে মাদক ব্যবসায়ী মোঃ মোস্তফা। এছাড়াও মোস্তফা যে কোন সময় সুযোগ মত পাইলে যুবদল নেতা মানিককে প্রাণে মেরে লাশ গুম, মিথ্যা মামলা দায়ের ও ঘরবাড়ি আগুনে জ্বালিয়ে দিবে বলে হুমকি দিচ্ছে।
এদিকে উপ-পরিদর্শক মোঃ আশরাফুল বলেন, ‘৩০ জানুয়ারি মোস্তফার ঘরে ইয়াবা সেবনকালে আলকরা এলাকার এক যুবককে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে’।  
অভিযোগের বিষয়ে মোঃ মোস্তফার ব্যবহৃত মুঠোফোনে বারবার কল করলেও তিনি রিসিভ না করায় বক্তব্য জানা যায়নি। 
চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক আবদুল্লাহ আল মামুন বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে’। 














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
মেয়র পদে আলোচনায় চারজন
‘দ্রুতই স্থানীয় সরকার-সিটি নির্বাচন তফসিলের সিদ্ধান্ত নেবে ইসি’
কুবির ১ম মেধা তালিকা প্রকাশ, ক্লাস শুরু ১২ এপ্রিল
গোমতী নদীর মাটির সাথে উজার হচ্ছে গাছপালা
বিদেশগামী যাত্রী নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় চালকসহ ২ জনের মর্মান্তিক মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সরকারি বেতন ভাতা না নেওয়ার ঘোষণা
এখতিয়ারবহির্ভূত সড়ক ইজারা দিয়েছে কুমিল্লা জেলা পরিষদ
বাংলাদেশ দোকান মালিক সমিতি কুমিল্লা জেলার শাখার কার্যকরী কমিটি গঠন
আইনের বাইরে কেউ স্থাপনা নির্মাণ করতে পারবে না: গৃহায়ন মন্ত্রী
বিশ্বমানের সবজি উৎপাদন করে রপ্তানি করা হবে: কৃষি মন্ত্রী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২