মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি ২০২৬
১২ ফাল্গুন ১৪৩২
দেবিদ্বার অবৈধভাবে বালু তোলায় ৫টি ড্রেজার ও আড়াই হাজার ফুট পাইপ ধ্বংস
শাহীন আলম
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫৯ এএম আপডেট: ২৪.০২.২০২৬ ২:০৭ এএম |



 দেবিদ্বার অবৈধভাবে বালু  তোলায় ৫টি ড্রেজার ও আড়াই  হাজার ফুট পাইপ ধ্বংস  কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ফসলিজমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় অভিযান চালিয়ে পাঁচটি ড্রেজার ও প্রায় আড়াই হাজার ফুট পাইপ ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। দেবিদ্বার উপজেলার সহকারী ভূমি (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন এ অভিযানের নেতৃত্ব দেন। এসময় দেবিদ্বার থানার একদল পুলিশ ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
সোমবার (২৩ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মোহনপুর ইউনিয়নের ছোটনা নোয়াপাড়া, ভানী ইউনিয়নের আসাদনগর ও খাদঘর গ্রামে পৃথক অভিযানে এসব ড্রেজার ও পাইপ জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। 
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দেবিদ্বার উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষিজমিতে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে  মোহনপুর ইউনিয়নের ছোটনা নোয়াপাড়া এলাকায় দুটি ড্রেজার ও এক হাজার ফুট পাইপ, ভানী ইউনিয়নের আসাদনগর গ্রামের একটি ড্রেজার ও ৫০০ ফুট পাইপ এবং একই ইউনিয়নের খাদঘর গ্রামের দুটি ড্রেজার ও এক হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়। তবে এসব অবৈধ ড্রেজার পরিচালনাকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
দেবিদ্বার উপজেলার সহকারী ভূমি (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন বলেন, একটি চক্র উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে ড্রেজার চালিয়ে ফসলিভূমি নষ্ট করছে এমন অভিযোগ আসার পর সে সকল এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। দেবিদ্বারের কোথাও অবৈধ কোনো ড্রেজার চলতে দেওয়া হবে না। যদি কেউ অবৈধ ড্রেজার চালায়, তাহলে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। অবৈধ ড্রেজার বন্ধে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে। 





 





 


















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
মেয়র পদে আলোচনায় চারজন
‘দ্রুতই স্থানীয় সরকার-সিটি নির্বাচন তফসিলের সিদ্ধান্ত নেবে ইসি’
কুবির ১ম মেধা তালিকা প্রকাশ, ক্লাস শুরু ১২ এপ্রিল
গোমতী নদীর মাটির সাথে উজার হচ্ছে গাছপালা
বিদেশগামী যাত্রী নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় চালকসহ ২ জনের মর্মান্তিক মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সরকারি বেতন ভাতা না নেওয়ার ঘোষণা
এখতিয়ারবহির্ভূত সড়ক ইজারা দিয়েছে কুমিল্লা জেলা পরিষদ
বাংলাদেশ দোকান মালিক সমিতি কুমিল্লা জেলার শাখার কার্যকরী কমিটি গঠন
আইনের বাইরে কেউ স্থাপনা নির্মাণ করতে পারবে না: গৃহায়ন মন্ত্রী
বিশ্বমানের সবজি উৎপাদন করে রপ্তানি করা হবে: কৃষি মন্ত্রী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২