মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি ২০২৬
১২ ফাল্গুন ১৪৩২
দুই উপজেলার কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় সংসদ সদস্য আবুল কালাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের হারানোর আর কিছু নেই
সৈয়দ মুজিবুর রহমান দুলাল, লাকসাম
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩৩ এএম |



কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের নব-নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মো. আবুল কালাম বলেছেন, এদেশের জনগণই হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আপনজন। বাংলাদেশ তাঁর ঠিকানা ও পরিবার। আর বাংলাদেশ মানুষ তাঁর পরিবারের সদস্য। তিনি বাবা, মা এবং ভাইকে হারিয়েছেন। তাঁর হারানোর আর কিছু নেই। তবে জয় করার মতো রয়েছে-দেশ-জাতির স্বপ্নসহ গোটা পৃথিবী। তাঁর বিছক্ষণতা, দূরদর্শী ও সৃজনশীল চিন্তাভাবনা এবং পরিকল্পনা এদেশের মানুষকে একটি আত্মনির্ভর ও আত্মবিশ্বাসী জাতি হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে সহায়তা করবে।
সোমবার (২৩ শে ফেব্রুয়ারি) লাকসাম উপজেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের সরকারি কমকর্তা-কর্মচারিবৃন্দের সাথে পরিচিতি অনুষ্ঠান ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালাম এসব কথা বলেন।
ওইদিন বেলা আড়াইটায় লাকসাম উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নার্গিস সুলতানার সভাপতিত্বে সংসদ সদস্য মো. আবুল কালাম বলেন, যে কোনো মূল্যে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ এবং মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনলাইন-অফলাইন জোয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স। এসব ব্যাপারে কোনও ধরণের ছাড় নেই। অপরাধী যে দলেরই হোক। কারণ অপরাধীদের কোনো দল নেই। প্রশাসনের প্রতি আমার নির্দেশনা থাকবে ওইসব অপরাধের সঙ্গে আমার দল বিএনপির কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নিতে নিবেন। নিজের ঘর থেকেই প্রথম শুদ্ধি অভিযান চালাতে চাই।
তিনি বলেন, কৃষিক্ষেত্রে আমাদের বিপ্লব ঘটাতে হবে। সেজন্য কোনো খালি বা পরিত্যক্ত জায়গা অনাবাদি রাখা যাবে না। সর্বত্রই চাষাবাদের যোগ্য করে ফসল ফলাতে হবে। কৃষি উপকরণ সহজলভ্য এবং স্বল্পমূল্যে কৃষকদের হাতে তুলে দিতে পারলে উৎপাদন বৃদ্ধির সঙ্গে স্বল্পমূল্যে ভোক্তারা ক্রয় করতে পারবে।
সংসদ সদস্য মো. আবুল কালাম বলেন, লাকসাম ও মনোহরগঞ্জ দু'টি উপজেলা নিয়ে গঠিত আমার সংসদীয় আসন। অত্যন্ত পরিতাপের বিষয় মনোহরগঞ্জ উপজেলায় শিক্ষার মাত্র ৫৫ শতাংশ। এটি কোনোভাবেই কাম্য নয়; এই উপজেলায় শিক্ষার হার বাড়াতে হবে। অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে শিক্ষার বিকল্প নেই। যে জাতি যতোবেশি শিক্ষিত, সে জাতি ততোবেশি উন্নত।
তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, কোনো মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আমারও ভুল হতে পারে। আমার নির্বাচনী এলাকার উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে যে কোনো রকম ভুল শুধরিয়ে দিয়ে এলাকার উন্নয়নে সহযোগিতার জন্য তিনি সবার প্রতি আহবান জানান।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহাম্মদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আল আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আহাম্মদ উল্লাহ সবুজ, সমাজসেবা কর্মকর্তা উপন্যাস চন্দ্র দাস, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিচিতি ও মতবিনিময় সভা শুরুর পূর্বে অনুষ্ঠানের প্রধান অতিথি নব-নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মো. আবুল কালামকে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নার্গিস সুলতানা ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। 
জাতীয় সংসদ সদস্য মো. আবুল কালাম একইদিন সকালে মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজালা পারভীন রুহীর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের সরকারি কমকর্তা-কর্মচারীবৃন্দের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেন। সেখানেও তাঁকে ফুল দিয়ে বরণ করেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজালা পারভীন রুহী।
পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথি সংসদ সদস্য মো. আবুল কালাম উপস্থিত সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি মনোহরগঞ্জের সার্বিক উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়নের ক্ষেত্রে ব্যাপক পর্যালোচনা এবং সকল দপ্তরের কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতার আহবান জানান।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
মেয়র পদে আলোচনায় চারজন
‘দ্রুতই স্থানীয় সরকার-সিটি নির্বাচন তফসিলের সিদ্ধান্ত নেবে ইসি’
কুবির ১ম মেধা তালিকা প্রকাশ, ক্লাস শুরু ১২ এপ্রিল
গোমতী নদীর মাটির সাথে উজার হচ্ছে গাছপালা
বিদেশগামী যাত্রী নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় চালকসহ ২ জনের মর্মান্তিক মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সরকারি বেতন ভাতা না নেওয়ার ঘোষণা
এখতিয়ারবহির্ভূত সড়ক ইজারা দিয়েছে কুমিল্লা জেলা পরিষদ
বাংলাদেশ দোকান মালিক সমিতি কুমিল্লা জেলার শাখার কার্যকরী কমিটি গঠন
আইনের বাইরে কেউ স্থাপনা নির্মাণ করতে পারবে না: গৃহায়ন মন্ত্রী
বিশ্বমানের সবজি উৎপাদন করে রপ্তানি করা হবে: কৃষি মন্ত্রী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২