মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি ২০২৬
১২ ফাল্গুন ১৪৩২
চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠে নির্মাণ শ্রমিকের মৃত্যু
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫৯ এএম আপডেট: ২৪.০২.২০২৬ ২:০৭ এএম |





 চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠে  নির্মাণ শ্রমিকের মৃত্যুচৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে শেখ আহমেদ(২৮) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। উপজেলার ঘোলপাশা ইউনিয়নের সৈয়দপুর গ্রামে সোমবার সকালে ঘটনা ঘটে। নিহত শেখ আহমেদ বাবুচি আদর্শ গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে। তথ্য নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক তারেক হোসেন।
স্থানীয় সূত্র জানায়, শেখ আহমেদসহ কয়েকজন একমাস যাবত সৈয়দপুর গ্রামের নাজমুল হোসেনের বিল্ডিংয়ের  নির্মাণ কাজ করছে। সোমবার সকাল সাড়ে নয়টায় ছাদের সেন্টারিং(কাট বাঁস) খোলার সময় ভুলবশত নিচে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে শেখ আহমদ। পাশের  কক্ষে কাজ করা অপর শ্রমিক মোঃ মহসিন কোনো সারা শব্দ না পেয়ে ওই কক্ষে গিয়ে দেখে শেখ আহমেদ পড়ে আছে। দ্রুত বিল্ডিংয়ের মালিক নাজমুল হোসেনসহ কয়েকজন শেখ আহমেদকে উদ্ধার শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মোর্শেদ আলম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেখ আহমেদ নামে এক ব্যক্তির ঘটনাস্থলে মৃত্যু হয়েছে।
চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক তারেক হাসান বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ থানায় আনা হয়েছে। পরিবারের সাথে আলোচনা করেই লাশ হস্তান্তর করা হবে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
মেয়র পদে আলোচনায় চারজন
‘দ্রুতই স্থানীয় সরকার-সিটি নির্বাচন তফসিলের সিদ্ধান্ত নেবে ইসি’
কুবির ১ম মেধা তালিকা প্রকাশ, ক্লাস শুরু ১২ এপ্রিল
গোমতী নদীর মাটির সাথে উজার হচ্ছে গাছপালা
বিদেশগামী যাত্রী নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় চালকসহ ২ জনের মর্মান্তিক মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সরকারি বেতন ভাতা না নেওয়ার ঘোষণা
এখতিয়ারবহির্ভূত সড়ক ইজারা দিয়েছে কুমিল্লা জেলা পরিষদ
বাংলাদেশ দোকান মালিক সমিতি কুমিল্লা জেলার শাখার কার্যকরী কমিটি গঠন
আইনের বাইরে কেউ স্থাপনা নির্মাণ করতে পারবে না: গৃহায়ন মন্ত্রী
বিশ্বমানের সবজি উৎপাদন করে রপ্তানি করা হবে: কৃষি মন্ত্রী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২