কুমিল্লার
বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের আওয়ামী লীগ অফিসে ২০১৮ সালে ১৬ অক্টোবর
বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় ময়নামতি এলাকার বিএনপির ৬ নেতাকর্মী
বেকসুর খালাস পেয়েছেন।
গতকাল সোমবার ২৩ ফেব্রুয়ারি কুমিল্লার অতিরিক্ত জেলা দায়রা জজ ৫ম আদালতের বিজ্ঞ বিচারক মোহাম্মদ সুলতান আহম্মদ এরায় প্রদান করেন।
মামলার
বিবরণে জানা যায় জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের রাণীর বাংলো সড়কে
অবস্থিত আওয়ামী লীগ অফিসে ২০১৮ সালে ১৬ অক্টোবর কে বা কারা রাতের আঁধারে
বিস্ফোরণ ঘটায়। স্থানীয় ভাবে খবর পেয়ে বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির
একটি দল ১৭ অক্টোবর ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পায়। এরপর পুলিশ বাদী হয়ে
একটি বিস্ফোরণ আইনে মামলা দায়ের করে। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে
ময়নামতি ইউনিয়নের সমেষপুর গ্রামের ইউনিয়ন বিএনপি নেতা রুহুল আমিন ও উপজেলা
যুবদলের সদস্য গাজী শাহ আলমকে গ্রেফতার করে। একই মামলায় পুলিশ সন্দেহভাজন
ময়নামতির নামতলা গ্রামের ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক সালাহ উদ্দিন,
ফরিজপুর গ্রামের বিএনপি নেতা আনোয়ার হোসেন, শাহ দৌলতপুর গ্রামের ইউনিয়ন
ছাত্র দলের সভাপতি শাহ জাহান, মোকাম ইউনিয়নের আবিদপুর গ্রামের বিএনপি নেতা
আব্দুর রশিদকে গ্রেফতার করে। তারা বিভিন্ন সময় কারাগারে আটক থেকে এক
পর্যায়ে জামিন পেলে ও দীর্ঘ সময়ধরে আদালতে হাজিরা অব্যহৃত রাখে। দুই পক্ষের
আইন জীবিদের দীর্ঘ যুক্তি তর্ক শেষে বিচারক গতকাল সোমবার ২৩ ফেব্রুয়ারি
জি আর ৩৪২/১৮, বুড়িচং থানার মামলা নং ২০, স্পেশাল নং ১৮২/১৯ মামলা থেকে
তাদের বেকসুর খালাস প্রদান করে। এসময় ভুক্তভোগীরা আদালত প্রাঙ্গণে উপস্থিত
থেকে এ প্রতিনিধিকে বলেন ফ্যাসিস্ট সরকার আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে
হয়রানিসহ আর্থিক মানসিক ভাবে ক্ষয়ক্ষতি করেছে। আল্লাহ পাকের অসীম কৃপায়
আমরা মুক্তি পেয়েছি।
