মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি ২০২৬
১২ ফাল্গুন ১৪৩২
মুরাদনগরে বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের সাঁড়াশি অভিযান: ৬ মামলায় ৪২ হাজার টাকা জরিমানা
সাজ্জাদ হোসেন, মুরাদনগর
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫৯ এএম আপডেট: ২৪.০২.২০২৬ ২:০৭ এএম |




 মুরাদনগরে বাজার নিয়ন্ত্রণে  প্রশাসনের সাঁড়াশি অভিযান:  ৬ মামলায় ৪২ হাজার টাকা জরিমানা  আসন্ন পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে এবং অধিক মুনাফালোভী সিন্ডিকেট ভাঙতে কুমিল্লার মুরাদনগর উপজেলায় ব্যাপক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খাঁন-এর নেতৃত্বে গত ২০ ও ২১ ফেব্রুয়ারি ২০২৬ইং উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে এই তদারকি ও মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযান চলাকালে দেখা যায়, কিছু অসাধু ব্যবসায়ী রমজানের সুযোগ নিয়ে পণ্যের কৃত্রিম সংকট তৈরি ও অতিরিক্ত মূল্য আদায় করছে।
২১ ফেব্রুয়ারি: মুরাদনগর বাজারে অভিযান চালিয়ে ০৬টি মামলায় মোট ৪২,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
২০ ফেব্রুয়ারি: দিনব্যাপী বাজার তদারকির মাধ্যমে ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়।
বাজার নিয়ন্ত্রণের পাশাপাশি মাদক ও পরিবেশ রক্ষায়ও কঠোর পদক্ষেপ নিয়েছে প্রশাসন:
২১ ফেব্রুয়ারি মধ্যরাতে মুরাদনগর সদর ইউনিয়নের উত্তরপাড়ায় মদ্যপান করে শান্তি বিনষ্ট করায় ২ ব্যক্তিকে (নজরুল ও মোবারক) ০৭ দিনের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
 ২০ ফেব্রুয়ারি মালিপাড়া গ্রামে কৃষি জমি রক্ষায় ০২টি অবৈধ ড্রেজার ও ২০০০ ফুট পাইপ অপসারণ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন জানান, "চলো যাই যুদ্ধে.. সকল অনিয়ম, মাদক, উচ্চ দ্রব্যমূল্য ও ড্রেজারের বিরুদ্ধে"- এই স্লোগানকে সামনে রেখে জনস্বার্থে মুরাদনগরে প্রশাসনের এই অভিযান নিয়মিত চলবে। কোনোভাবেই বাজার অস্থির করতে দেওয়া হবে না।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
মেয়র পদে আলোচনায় চারজন
‘দ্রুতই স্থানীয় সরকার-সিটি নির্বাচন তফসিলের সিদ্ধান্ত নেবে ইসি’
কুবির ১ম মেধা তালিকা প্রকাশ, ক্লাস শুরু ১২ এপ্রিল
গোমতী নদীর মাটির সাথে উজার হচ্ছে গাছপালা
বিদেশগামী যাত্রী নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় চালকসহ ২ জনের মর্মান্তিক মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সরকারি বেতন ভাতা না নেওয়ার ঘোষণা
এখতিয়ারবহির্ভূত সড়ক ইজারা দিয়েছে কুমিল্লা জেলা পরিষদ
বাংলাদেশ দোকান মালিক সমিতি কুমিল্লা জেলার শাখার কার্যকরী কমিটি গঠন
আইনের বাইরে কেউ স্থাপনা নির্মাণ করতে পারবে না: গৃহায়ন মন্ত্রী
বিশ্বমানের সবজি উৎপাদন করে রপ্তানি করা হবে: কৃষি মন্ত্রী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২