মঙ্গলবার ১০ মার্চ ২০২৬
২৬ ফাল্গুন ১৪৩২
মুরাদনগরে জুলাই আন্দোলনে শহীদ ৫ পরিবারের পাশে ধর্মমন্ত্রী কায়কোবাদ
: রমজানের উপহার প্রদান
মো. হাবিবুর রহমান, মুরাদনগর
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩৬ এএম আপডেট: ২১.০২.২০২৬ ২:০১ এএম |


 মুরাদনগরে জুলাই আন্দোলনে  শহীদ ৫ পরিবারের পাশে ধর্মমন্ত্রী কায়কোবাদ
কুমিল্লার মুরাদনগরে জুলাই আন্দোলনে শহীদ ৫পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও পবিত্র মাহে রমজান উপলক্ষে উপহার সামগ্রী বিনিময় করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ধর্মমন্ত্রী আলহাজ¦ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপি। মন্ত্রী হওয়ার পর শুক্রবার নিজ এলাকায় প্রথম সফরে এসে তিনি এই মানবিক উদ্যোগ গ্রহণ করেন। এলাকায় পৌঁছেই মন্ত্রী ৫টি শহীদ পরিবারের সদস্যদের হাতে উপহার হিসেবে বিভিন্ন ধরনের ফল ও খেজুরের প্যাকেট তুলে দেন। এ সময় প্রিয় নেতাকে কাছে পেয়ে এবং তাঁর আন্তরিকতায় আবেগাপ্লুত হয়ে পড়েন শহীদ পরিবারের সদস্যরা।
শহীদ পরিবারের সদস্যরা জানায়, কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ মন্ত্রী হওয়ার অনেক আগে থেকেই তাঁদের খোঁজখবর রাখছেন। শহীদ আবুল হোসেনের স্ত্রী কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "আমার স্বামী শহীদ হওয়ার পর কায়কোবাদ দাদা ও ওনার ছোট ভাই আরেফিন সাহেব আমাদের পাশে দাঁড়িয়েছেন। তারা আমাদের থাকার জন্য একটি নতুন ঘরও তৈরি করে দিয়েছেন। আমরা তাঁর উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করি।" অন্য এক শহীদের মা জানায়, তাঁর ছেলে যখন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ছিলেন, তখন বর্তমান ধর্মমন্ত্রী ও তাঁর ভাই চিকিৎসার যাবতীয় খরচ বহন করেছেন।
অনুষ্ঠানে উপস্থিত ধর্মমন্ত্রীর ছোট ভাই কাজী শাহ আরেফিন বলেন, "শহীদ পরিবারগুলোর ত্যাগের তুলনায় আমাদের এই প্রয়াস খুবই সামান্য। আমরা ইতিমধ্যে তিনটি পরিবারকে নতুন ঘর তুলে দিয়েছি এবং দলীয় নেতাকর্মীরা সার্বক্ষণিক তাঁদের পাশে আছেন। ভবিষ্যতে যেকোনো বিপদে-আপদে আমরা তাঁদের ছায়া হয়ে থাকব।"
শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, "তাঁদের মহান আত্মত্যাগের কারণেই আজ আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, আমি দেশে ফিরতে পেরেছি এবং মন্ত্রিত্বের দায়িত্ব পালন করছি। এই শহীদ পরিবারগুলোর পাশে আমি আগেও ছিলাম, ভবিষ্যতেও থাকব। তাঁদের জন্য স্থায়ী ও কল্যাণকর কিছু করার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ।"
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, নজরুল ইসলাম, আহ্বায়ক কমিটির সদস্য সোহেল আহমদ বাবুসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।  















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কবি ও কবিতা: বেদনার শতদল
ভোগান্তি কমাতে কার্যকর ব্যবস্থা নিন
পবিত্র কুরআন তেলাওয়াত ও আজান প্রতিযোগিতা অনুষ্ঠিত
বুড়িচংয়ে উপজেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিল
ব্রাহ্মণপাড়ায় দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর বিদ্যালয়ে যোগ দিলেন প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় মন্দিরে ও মসজিদের সামনে ককটেল হামলার ঘটনায় মামলা
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার তাগিদ
হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ভারতেগ্রেপ্তার
আইইবি কুমিল্লা কেন্দ্রের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
জাপানে খাদ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : খাদ্যমন্ত্রী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২