বুধবার ১৮ ফেব্রুয়ারি ২০২৬
৬ ফাল্গুন ১৪৩২
মন্ত্রিসভায় কুমিল্লার তিনজন
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫১ এএম আপডেট: ১৮.০২.২০২৬ ১:৩৩ এএম |


মন্ত্রিসভায় কুমিল্লার তিনজননিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ সংসদ নির্বাচনে জিতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার সরকার সাজিয়েছেন একঝাঁক নতুন মুখ নিয়ে। প্রধানমন্ত্রীকে নিয়ে এ সরকারের আকার দাঁড়িয়েছে ৫০ জনে। এর মধ্যে ২৫ জন মন্ত্রী, আর ২৪ জন প্রতিমন্ত্রী।
এ মন্ত্রিসভায় কুমিল্লা থেকে দায়িত্ব পেয়েছেন তিনজন। তারা হলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন (কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়) কুমিল্লা- ৮ বরুড়া আসন থেকে নির্বাচিত জাকারিয়া তাহের সুমন (গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়) এবং কুমিল্লা- ৩ মুরাদনগর আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ (ধর্ম মন্ত্রণালয়) এর মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।
নতুন সরকারের দায়িত্ব বণ্টনে সবচেয়ে বড় চমক এসেছে পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ দায়িত্বে। বিএনপির না হয়েও এবং এমপি না হয়েও সেই দায়িত্ব পেয়েছেন খলিলুর রহমান, যিনি মঙ্গলবার বিকালে শপথ অনুষ্ঠানের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন।
পেশাদার কূটনীতিক খলিলুর রহমানকে টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে বহিঃর্বিশ্বের সঙ্গে সম্পর্ক রক্ষার দায়িত্ব দিলেন তারেক রহমান।
পুরনোদের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তিনি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ভার। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব তুলে দিয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরীর হাতে।
তারেক রহমানের অত্যন্ত বিশ্বাসভাজন হিসেবে পরিচিত সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুদায়িত্ব পেয়েছেন। ঐকমত্য কমিশনের বৈঠকে তিনিই বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন ।
বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ইকবাল হাসান মাহমুদ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; হাফিজ উদ্দিন আহমদ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং এ জেড এম জাহিদ হোসেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
নতুন সরকারের দায়িত্বে খালিল ছাড়াও টেকনোক্র্যাট মন্ত্রী হয়েছেন কুমিল্লা জেলা বিএনপির সাবেক আহবায়ক মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন, যিনি এর আগে ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদের সদস্য ছিলেন। তাকে দেওয়া হয়েছে কৃষি মন্ত্রণালয়ের ভার।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক ও ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক সাবেক ফুটবলার মো. আমিনুল হক টেকনোক্র্যাট হিসেবে ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে সরকারে জায়গা পেয়েছেন।
শরিক দলের নেতাদের মধ্যে নির্বাচনে জয়ী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।


মন্ত্রীদের কার কাঁধে কী?
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়: আমীর খসরু মাহমুদ চৌধুরী
স্বরাষ্ট্র মন্ত্রণালয়: সালাহউদ্দিন আহমদ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়: ইকবাল হাসান মাহমুদ
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়: হাফিজ উদ্দিন আহমদ
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়: এ জেড এম জাহিদ হোসেন
পররাষ্ট্র মন্ত্রণালয়: ড. খলিলুর রহমান (টেকনোক্র্যাট)
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়: আব্দুল আউয়াল মিন্টু
ধর্ম মন্ত্রণালয়: কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ
ভূমি মন্ত্রণালয়: মিজানুর রহমান মিনু
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়: নিতাই রায় চৌধুরী
বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়: খন্দকার আব্দুল মুক্তাদির
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়: আরিফুল হক চৌধুরী
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়: জহির উদ্দিন স্বপন
কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়: মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন (টেকনোক্র্যাট)
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়: আফরোজা খানম (রিতা)
পানি সম্পদ মন্ত্রণালয়: মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়: আসাদুল হাবিব দুলু
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়: মো. আসাদুজ্জামান
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়: জাকারিয়া তাহের
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়: দীপেন দেওয়ান
শিক্ষা মন্ত্রণালয়: আ ন ম এহছানুল হক মিলন
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়: সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়: ফকির মাহবুব আনাম
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, নৌ মন্ত্রণালয়: শেখ রবিউল আলম

প্রতিমন্ত্রীদের কে কোন দায়িত্বে?
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়: এম রশিদুজ্জামান মিল্লাত
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়: অনিন্দ্য ইসলাম অমিত
বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়: মো. শরিফুল আলম
পররাষ্ট্র মন্ত্রণালয়: শামা ওবায়েদ ইসলাম
কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়: সুলতান সালাউদ্দিন টুকু
ভূমি মন্ত্রণালয়: কায়সার কামাল
পানি সম্পদ মন্ত্রণালয়: ফরহাদ হোসেন আজাদ
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়: মো. আমিনুল হক (টেকনোক্র্যাট)
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়: মীর মোহাম্মদ হেলাল উদ্দিন
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়: হাবিবুর রশিদ
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, নৌ মন্ত্রণালয়: মো. রাজীব আহসান
জনপ্রশাসন মন্ত্রণালয়: মো. আব্দুল বারী
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়: মীর শাহে আলম
অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়: মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি (জোনায়েদ সাকি)
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়: ইশরাক হোসেন
মহিলা ও শিশু বিষয়ক ও সমাজকল্যাণ মন্ত্রণালয়: ফারজানা শারমিন
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়: শেখ ফরিদুল ইসলাম
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়: মো. নুরুল হক নুর
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়: ইয়াসের খান চৌধুরী
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়: এম ইকবাল হোসেইন
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়: এম এ মুহিত
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়: আহম্মদ সোহেল মঞ্জুর
শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়: ববি হাজ্জাজ
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়: আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম

এদিকে কুমিল্লা জেলা থেকে তিন মন্ত্রী পাওয়ায় খুশি সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইতোমধ্যে এনিয়ে অভিবাদন ও শুভেচ্ছা পোস্ট ছড়িয়ে দিচ্ছেন তারা।
কুমিল্লা জেলায় তিনজন মন্ত্রী পাওয়ায় প্রধানমন্ত্রী ও দলের প্রধান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বলেন, আমরা নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সকল মন্ত্রীদের প্রতি শুভেচ্ছা ও অভিবাদন জানাই। দীর্ঘদিন পর বিএনপি থেকে কুমিল্লা ৩ জন মন্ত্রী পেয়েছে - এতে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি কুমিল্লা বিভাগ বাস্তবায়ন সহ কুমিল্লাবাসীর সকল আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন আমরা তাদের মাধ্যমে বাস্তবায়ন হতে দেখবো। জেলায় তিনজন মন্ত্রিত্ব আমাদের সাংগঠনিক শক্তিকে আরও শক্তিশালী করবে।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, ১৭ বছর ধরে কুমিল্লায় বিএনপির নেতা-কর্মীরা আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। ফ্যাসিবাদী সরকারের পতনে কুমিল্লার নেতৃবৃন্দ ব্যাপক ভূমিকা রেখেছেন। সর্বোপরি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি সংসদীয় আসনের মধ্যে অধিকাংশই আমরা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে উপহার দিতে পেরেছি। এর ফলস্বরুপ আমরা কুমিল্লা থেকে তিনজন পূর্ণমন্ত্রী পেয়েছি। এজন্য বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সৌদি আরবে রোজা শুরু বুধবার
মন্ত্রিসভায় কুমিল্লার তিনজন
ছিলেন বঞ্চিত, পেলেন মন্ত্রীত্ব
কুমিল্লায় উচ্ছসিত নেতাকর্মীরা
সেই ‘১০ নম্বর জার্সি’ পরেই শপথ নিলেন হাসনাত আবদুল্লাহ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
৪৯ সদস্যের মন্ত্রী পরিষদ গঠন করল বিএনপি
রোজায় স্কুল বন্ধ রাখতে হাই কোর্টের আদেশ স্থগিত
এমপি-মন্ত্রিদের শপথ আজ
কুমিল্লায় সূর্যমুখী চাষে সফল কৃষক সামসুল হক মজুমদার
কুসিক প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে নবগঠিত কুমিল্লা সিটি কর্পোরেশন ঐক্য পরিষদের ফুলেল শুভেচ্ছা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২