বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৬
৭ ফাল্গুন ১৪৩২
লালমাইয়ে অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা বাবু রতন দে’র মৃত্যু
প্রদীপ মজুমদারঃ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১০ এএম |



কুমিল্লার লালমাইয়ে অবসরপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা, লালমাই উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি এবং দীর্ঘ ৩০ বছর হরিশ্চর (ভোরা) শ্রী শ্রী বাউল গোসাই আশ্রমের সাধারণ সম্পাদক বাবু রতন দে আর নেই।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৪০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাবু রতন দে দীর্ঘদিন ধরে সামাজিক, ধর্মীয় ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। এলাকার হিন্দু ধর্মাবলম্বীসহ সব সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ছিলেন সুপরিচিত ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনে দায়িত্ব পালন করে তিনি লালমাই উপজেলার মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেন।
তার মৃত্যুতে লালমাই উপজেলা পূজা উদযাপন পরিষদ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং শ্রী শ্রী বাউল গোসাই আশ্রমের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের আত্মার চিরশান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
পবিত্র রমজান শুরু
আইনের মধ্যে থেকে জনগণের প্রত্যাশা পূরণ করব: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
কৃষির উন্নয়ন হলে দেশের অর্থনীতি স্থিতিশীল হবে: আমিন-উর রশীদ
বুড়িচংয়ে আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে পতাকা উত্তোলন
চৌদ্দগ্রামে শিক্ষা প্রতিষ্ঠান ও দোকানে চুরি বেড়েছে, সর্বত্র আতঙ্ক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ছিলেন বঞ্চিত, পেলেন মন্ত্রীত্ব
মন্ত্রিসভায় কুমিল্লার তিনজন
কুমিল্লায় দুই শিশুসহ প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা
২০২৬ সেশনের জন্য কুমিল্লা মহানগর শাখারছাত্রশিবিরের কমিটি গঠন
সৌদি আরবে রোজা শুরু বুধবার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২