শুক্রবার ৬ মার্চ ২০২৬
২২ ফাল্গুন ১৪৩২
সৌদি আরবে রোজা শুরু বুধবার
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫১ এএম আপডেট: ১৮.০২.২০২৬ ১:৩৩ এএম |


  সৌদি আরবে  রোজা শুরু  বুধবাররমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় বুধবার থেকে রোজা রাখা শুরু করবে সৌদি আরবসহ অধিকাংশ আরব দেশের মুসলমানরা। আরব নিউজ জানিয়েছে, সৌদি আরবের আকাশে মঙ্গলবার সন্ধ্যায় চাঁদ দেখা গেছে। এরপর দেশটির সরকার বুধবার থেকে রোজা পালনের সিদ্ধান্ত দিয়েছে। একইসঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও কাতারেও বুধবার থেকে রোজা শুরু হবে বলে খালিজ টাইমস লিখেছে।
বাংলাদেশে রোজা শুরুর ব্যাপারে সিদ্ধান্ত জানা যাবে বুধবার সন্ধ্যায়; এদিন বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় ওই সিদ্ধান্ত হবে।
সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে রোজা ও ঈদ হয়ে থাকে।
বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে নতুন ধর্মমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক হবে। সেখানে চাঁদ দেখার খবর পর্যালোচনা করে রোজা শুরুর তারিখ নির্ধারণ করা হবে।
দেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা গেলে ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার ডিসি ও ইউএনওকে জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
বুধবার চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে বাংলাদেশে রমজান মাস গণনা শুরু হবে। মুসলমানরা বুধবার রাতে তারাবি নামাজ পড়ে শেষ রাতে সেহরি খেয়ে রোজা রাখবেন।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ঈদ বাজারে পাকিস্তানি পোশাকে সয়লাব
দুর্নীতি-চাঁদাবাজি বন্ধে নিজ নিজ এলাকায় কাজ করুন
‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন কুমিল্লা-৫ এর এমপি জসিম উদ্দিন’
কেনাকাটায় সরগরম কুমিল্লার ঈদ বাজার
কুবি শিক্ষককে অপহরণ: ফোন, নগদ টাকা ও এটিএম থেকে ৮০ হাজার ছিনতাই
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জনগণের ভোগান্তি সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না: গণপূর্তমন্ত্রী
দুর্নীতি-চাঁদাবাজি বন্ধে নিজ নিজ এলাকায় কাজ করুন
দাউদকান্দিতে চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন স্থাপনা ভাঙচুর
ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত কর-খাজনা বন্ধের ডাক
ঈদ বাজারে পাকিস্তানি পোশাকে সয়লাব
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২