শুক্রবার ৬ মার্চ ২০২৬
২২ ফাল্গুন ১৪৩২
চৌদ্দগ্রামে শিক্ষা প্রতিষ্ঠান ও দোকানে চুরি বেড়েছে, সর্বত্র আতঙ্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৬ এএম আপডেট: ১৯.০২.২০২৬ ১২:৫৬ এএম |




 চৌদ্দগ্রামে শিক্ষা প্রতিষ্ঠান ও দোকানে চুরি বেড়েছে, সর্বত্র আতঙ্কচৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে এক রাতে শিক্ষা প্রতিষ্ঠানসহ বেশ কয়েকটি দোকানে চুরি হয়েছে। মঙ্গলবার রাতে থানার এক’শ থেকে তিন’শ গজের মধ্যে এসব চুরির ঘটনা ঘটেছে। ইয়াবা সেবনকারী ও ব্যবসায়ীদের কারণে বিভিন্ন এলাকায় চুরি বেড়ে যাওয়ায় ক্ষোভ এবং আতঙ্ক বিরাজ করছে। 
জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে চৌদ্দগ্রাম বাজারস্থ ইসলামী ব্যাংকের বিপরীতে মালেক মটরস্ ও মাহমুদ সাইদ স্টোর বন্ধ করে মালিকগণ বাড়িতে যায়। রাতের কোন এক সময় সংঘবদ্ধ চোরচক্র লাকসাম রোড এলাকা অবস্থিত চৌদ্দগ্রাম আইডিয়াল স্কুলের ৭টি পাখা, চৌদ্দগ্রাম বাজারের দক্ষিণ মাইক্রোস্ট্যান্ডে মালেক মটরসের নগদ ১৭ হাজার টাকাসহ প্রায় ৫০ হাজার টাকার গুরুত্বপূর্ণ মালামাল, মাহমুদ সাইদ স্টোরের বিস্কুট ও সিগারেটসহ ৩৫৮০০ টাকার মালামাল নিয়ে যায়। এছাড়া আরও কয়েকটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। 
চৌদ্দগ্রাম আইডিয়াল স্কুলে পরিচালক আবদুল্লাহ আল মামুন মিশু বলেন, ইয়াবা ব্যবসায়ীদের কারণে এলাকায় চুরি বেড়েছে। গত রাতে স্কুলের ৭টি পাখা চুরি করেছে চোরচক্র। চোরচক্র দমনে প্রশাসনের সহযোগিতা কামনা করছি। 
মালেক মটরসের মালিক আবদুল কুদ্দুস বলেন, ‘দোকানের পিছনের টিন কেটে সংঘবদ্ধ চোরচক্র প্রায় ৫০ হাজার টাকার মালামাল নিয়ে যায়’। 
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মোহাম্মদ কাওসার হোসেন বুধবার দুপুরে বলেন, ‘চুরির খবর শুনেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে’।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ঈদ বাজারে পাকিস্তানি পোশাকে সয়লাব
দুর্নীতি-চাঁদাবাজি বন্ধে নিজ নিজ এলাকায় কাজ করুন
‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন কুমিল্লা-৫ এর এমপি জসিম উদ্দিন’
কেনাকাটায় সরগরম কুমিল্লার ঈদ বাজার
কুবি শিক্ষককে অপহরণ: ফোন, নগদ টাকা ও এটিএম থেকে ৮০ হাজার ছিনতাই
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জনগণের ভোগান্তি সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না: গণপূর্তমন্ত্রী
দুর্নীতি-চাঁদাবাজি বন্ধে নিজ নিজ এলাকায় কাজ করুন
দাউদকান্দিতে চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন স্থাপনা ভাঙচুর
ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত কর-খাজনা বন্ধের ডাক
ঈদ বাজারে পাকিস্তানি পোশাকে সয়লাব
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২