শুক্রবার ৬ মার্চ ২০২৬
২২ ফাল্গুন ১৪৩২
বুড়িচংয়ে আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে পতাকা উত্তোলন
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৬ এএম আপডেট: ১৯.০২.২০২৬ ১২:৫৬ এএম |


  বুড়িচংয়ে আওয়ামী  লীগ কার্যালয় প্রাঙ্গণে  পতাকা উত্তোলননিজস্ব প্রতিবেদক: দেশের কয়েকটি স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের খবরের মধ্যে এবার কুমিল্লার বুড়িচং উপজেলা আওয়ামী লীগ কার্যালয়েও জাতীয় পতাকা উত্তোলনের খবর পাওয়া গেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কয়েকজন কর্মী সেখানে পতাকা উত্তোলন করেন এবং ‘জয় বাংলা’ ও ‘শেখ হাসিনা ফিরবে-বাংলাদেশ হাসবে’ বলে স্লোগান দেন। সে সময় সেখান থেকে কয়েকজন নেতা-কর্মী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের কার্যক্রম লাইভ শেয়ার করেন।
স্থানীয় সূত্র জানায়, বুধবার সন্ধ্যার পর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-যুবলীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন কর্মী বুড়িচং উপজেলা সদরে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ে প্রবেশ করে তা পরিচ্ছন্ন করতে থাকেন। পরিচ্ছন্নতার কাজ শেষ হলে সন্ধ্যা ৭টার দিকে তারা সেখানে জাতীয় পতাকা উঁচিয়ে ‘জয় বাংলা’ ও ‘শেখ হাসিনা ফিরবে-বাংলাদেশ হাসবে’ বলে স্লোগান দেন। প্রায় আধাঘন্টা ব্যাপি তাদের স্লোগান চলে এবং শেষ পর্যায়ে সেখানে নেতা-কর্মীরা নিজেদের মধ্যে মিষ্টিমুখ করেন বলেও জানা গেছে।
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে উপজেলা ছাত্র লীগের সাবেক নেতা তোফায়েল আহমেদ, আরিফ খান, আতিকুর রহমানসহ ১৫/২০জনকে দেখা গেছে। তারা বলেছেন, দীর্ঘ দিন আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ এটা বাংলার জনগন মানতে পারছে না। মানুষ আওয়ামী লীগ চায়। একারনে মানুষের জনগণের আশা আলো জালাতে আওয়ামী লীগের প্রয়োজন।
এ বিষয়ে জানতে চাইলে বুড়িচং থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, তারা যখন এ কার্যক্রম চালাচ্ছিল তখন আমি শহরে ছিলাম। খবর পেয়ে সাথে সাথে সেখানে পুলিশ পাঠিয়েছি, কিন্তু তার আগেই তারা পালিয়ে গেছে। আমাদের অভিযান অব্যাহত আছে, তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে।

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ঈদ বাজারে পাকিস্তানি পোশাকে সয়লাব
দুর্নীতি-চাঁদাবাজি বন্ধে নিজ নিজ এলাকায় কাজ করুন
‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন কুমিল্লা-৫ এর এমপি জসিম উদ্দিন’
কেনাকাটায় সরগরম কুমিল্লার ঈদ বাজার
কুবি শিক্ষককে অপহরণ: ফোন, নগদ টাকা ও এটিএম থেকে ৮০ হাজার ছিনতাই
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জনগণের ভোগান্তি সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না: গণপূর্তমন্ত্রী
দুর্নীতি-চাঁদাবাজি বন্ধে নিজ নিজ এলাকায় কাজ করুন
ঈদ বাজারে পাকিস্তানি পোশাকে সয়লাব
দাউদকান্দিতে চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন স্থাপনা ভাঙচুর
ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত কর-খাজনা বন্ধের ডাক
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২