স্টাফ রিপোর্টার।। কুমিল্লার
বুড়িচং উপজেলা সংলগ্ন (ডাকবাংলোর উত্তরে) মরহুম হাজী ফজলুল হকের বড় ছেলে
ব্যবসায়ী মোঃ মাসুদুল হক বাবুল (৬৫) মঙ্গলবার দিবাগত রাত ২.৩০ মিনিটে নিজ
বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ৩ ছেলে ২ মেয়ে নাতী নাতনিসহ অসংখ্য আত্মীয়
স্বজন রেখে গেছেন।
মরহুমের প্রথম জানাজার নামাজ বুধবার বাদ আছর বুড়িচং
উপজেলা পরিষদের মসজিদ মাঠে অনুষ্ঠিত হয় এবং ২য় জানাজা মরহুমের উপজেলা
পীরযাত্রাপুর ইউনিয়নের কন্ঠনগর (মাওরা)গ্রামে জানাজা শেষে পারিবারিক
কবরস্থানে লাশ দাফন করা হয়। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে এবং উপস্থিত
ছিলেন কেন্দ্রীয় ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও সদস্য জাতীয় সংসদ
নির্বাচনে জামায়াতে ইসলামী থেকে নির্বাচনে অংশগ্রহণ কারী এডভোকেট ডক্টর
মুহাম্মদ মোবারক হোসাইন, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক
মুহাম্মদ আব্দুল আউয়াল, বর্তমান আমির অধ্যাপক মুহাম্মদ অহিদুর রহমান,
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক
মোঃ হুমায়ূন কবির বাবুল, আবু নাসের মুন্সী, অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল আউয়াল,
সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল আলম প্রমুখ।
