বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৬
৭ ফাল্গুন ১৪৩২
স্বামীর লাশ দেখেই মৃত্যু স্ত্রীর!
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১০ এএম |


চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে হাবিবুর রহমান ভূঁইয়া হাবিবের লাশ দেখে মৃত্যুর কোলে ঢলে পড়লেন স্ত্রী আয়েশা বেগম। উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাগৈ গ্রামে বুধবার ভোরে হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে।
হাবিবের ছোট ভাই আব্দুল হালিম জানান, হাবিবুর রহমান ভূঁইয়া হাবিব(৭০) শ্রীপুর ইউনিয়নের কলাবাগান বাজারে সারের ডিলার। বুধবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে তিনি হৃদযন্ত্রের ক্রিয়ায় আক্রান্ত হলে তাকে কুমিল্লা শহরে একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হাবিবকে মৃত ঘোষনা করেন। ভোর রাতে তার লাশ বাড়িতে নিয়ে আসার পর তাঁর স্ত্রী আয়েশা বেগম(৬০) স্বামীর লাশের চেহারা দেখে অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকেও স্বজনদের সহায়তায় উদ্ধার করে কুমিল্লা শহরের একই বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হাবিব-আয়েশা দম্পত্তির সংসারে ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে। রাত ৮টায় নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে পাশাপাশি কবরে স্বামী-স্ত্রী দুইজনকে দাফন করা হবে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
পবিত্র রমজান শুরু
আইনের মধ্যে থেকে জনগণের প্রত্যাশা পূরণ করব: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
কৃষির উন্নয়ন হলে দেশের অর্থনীতি স্থিতিশীল হবে: আমিন-উর রশীদ
বুড়িচংয়ে আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে পতাকা উত্তোলন
চৌদ্দগ্রামে শিক্ষা প্রতিষ্ঠান ও দোকানে চুরি বেড়েছে, সর্বত্র আতঙ্ক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ছিলেন বঞ্চিত, পেলেন মন্ত্রীত্ব
মন্ত্রিসভায় কুমিল্লার তিনজন
কুমিল্লায় দুই শিশুসহ প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা
২০২৬ সেশনের জন্য কুমিল্লা মহানগর শাখারছাত্রশিবিরের কমিটি গঠন
সৌদি আরবে রোজা শুরু বুধবার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২