বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৬
৭ ফাল্গুন ১৪৩২
কুমিল্লায় ভোক্তা অধিকারের অভিযান ৭ হাজার টাকা জরিমানা
মো. মিজানুর রহমান
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১০ এএম |


আসন্ন রমজান উপলক্ষ্যে আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে কুমিল্লার বাদশা মিয়ার বাজার এলাকার রমজানের নিত্যপণ্যের পাইকারি ও খুচরা বাজারে তদারকি অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ক্রয় ভাউচার দেখাতে না পারা ও  মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩ টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয় এবং এখন থেকে ক্রয়ের ভাউচার সংরক্ষণ ও যৌক্তিক মূল্যে নিত্যপণ্য বিক্রির নির্দেশনা প্রদান করা হয়।  
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে অভিযান চলাকালে ক্রয়ের ভাউচার দেখাতে না পারা ও মূল্য তালিকা প্রদর্শন না করায় তিনটি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপস্থিত জনতার মধ্যে লিফলেট বিতরণ করা হয়। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাদশা মিয়া বাজারে এ অভিযানকালে জেলা পুলিশের একটি টিম অংশগ্রহণ করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। তিনি ভোক্তাদেরকে একসঙ্গে সকল নিত্যপণ্য না ক্রয় করে প্রয়োজন অনুযায়ি পণ্য ক্রয় করার অনুরোধ জানিয়েছেন। 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
পবিত্র রমজান শুরু
আইনের মধ্যে থেকে জনগণের প্রত্যাশা পূরণ করব: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
কৃষির উন্নয়ন হলে দেশের অর্থনীতি স্থিতিশীল হবে: আমিন-উর রশীদ
বুড়িচংয়ে আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে পতাকা উত্তোলন
চৌদ্দগ্রামে শিক্ষা প্রতিষ্ঠান ও দোকানে চুরি বেড়েছে, সর্বত্র আতঙ্ক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ছিলেন বঞ্চিত, পেলেন মন্ত্রীত্ব
মন্ত্রিসভায় কুমিল্লার তিনজন
কুমিল্লায় দুই শিশুসহ প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা
২০২৬ সেশনের জন্য কুমিল্লা মহানগর শাখারছাত্রশিবিরের কমিটি গঠন
সৌদি আরবে রোজা শুরু বুধবার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২