বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৬
৭ ফাল্গুন ১৪৩২
চৌদ্দগ্রামে রমজানকে অর্থবহ করতে আজাদী সংসদের উদ্যোগ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১০ এএম |


চৌদ্দগ্রাম প্রতিনিধি :পবিত্র মাহে রমজানকে কিভাবে আরও ফলপ্রসূ, অর্থবহ ও আত্মশুদ্ধির মাস হিসেবে গড়ে তোলা যায়-সে লক্ষ্যেই আজাদী সংসদ-এর উদ্যোগে “ফলপ্রসূ রমজানের দিকনির্দেশনা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪টায় চৌদ্দগ্রাম পাইলট উচ্চবিদ্যালয় মাঠ সললগ্ন ওরজুন তলায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় রমজানের তাৎপর্য, আত্মসংযম, তাকওয়া অর্জন, কুরআনচর্চা, নিয়মিত নামাজ আদায় এবং সামাজিক দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভায় দারস পেশ করেন মোহাম্মদ রাজিবিল্লাহ। তিনি “আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভে রমজানের গুরুত্ব ও তাৎপর্য” শীর্ষক আলোচনায় বলেন, রমজান হলো আত্মগঠনের শ্রেষ্ঠ সময়। এ মাসে কুরআন ও সুন্নাহর আলোকে জীবন পরিচালনার মাধ্যমে একজন মুমিন প্রকৃত তাকওয়াবান হতে পারেন।
এ ছাড়া “ফলপ্রসূ রমজান: মোমিনের করণীয় ও বর্জনীয়” বিষয়ে আলোচনা করেন এরফান বিন রেজাউল। তিনি বলেন, রমজানে ইবাদতের পাশাপাশি চরিত্র সংশোধন, হারাম বর্জন ও সামাজিক দায়িত্ব পালনের মাধ্যমে একজন মুমিন তার ঈমানি মান উন্নত করতে পারে।
আয়োজক সংগঠন আজাদী সংসদের প্রতিনিধি হাসনাত তার বক্তব্যে বলেন, “রমজান শুধু উপবাসের মাস নয়; এটি আত্মশুদ্ধি, নৈতিকতা ও মানবিকতা বিকাশের প্রশিক্ষণকাল। ব্যক্তি ও সমাজ গঠনে রমজানের শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করাই আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য।”
তিনি আরও বলেন, এ ধরনের সচেতনতামূলক আয়োজন সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।
আলোচনা সভায় উপস্থিত সুধীজনেরা বলেন, রমজানের সঠিক শিক্ষা বাস্তবায়ন হলে ব্যক্তি ও সমাজ উভয় ক্ষেত্রেই নৈতিক উন্নয়ন সম্ভব। এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার জন্য আয়োজকদের প্রতি আহ্বান জানান তারা।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
পবিত্র রমজান শুরু
আইনের মধ্যে থেকে জনগণের প্রত্যাশা পূরণ করব: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
কৃষির উন্নয়ন হলে দেশের অর্থনীতি স্থিতিশীল হবে: আমিন-উর রশীদ
বুড়িচংয়ে আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে পতাকা উত্তোলন
চৌদ্দগ্রামে শিক্ষা প্রতিষ্ঠান ও দোকানে চুরি বেড়েছে, সর্বত্র আতঙ্ক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ছিলেন বঞ্চিত, পেলেন মন্ত্রীত্ব
মন্ত্রিসভায় কুমিল্লার তিনজন
কুমিল্লায় দুই শিশুসহ প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা
২০২৬ সেশনের জন্য কুমিল্লা মহানগর শাখারছাত্রশিবিরের কমিটি গঠন
সৌদি আরবে রোজা শুরু বুধবার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২