বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৬
৭ ফাল্গুন ১৪৩২
অনেক কাজ, নষ্ট করার মতো সময় হাতে নেই: কর্মকর্তাদের বাণিজ্যমন্ত্রী
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০১ এএম |


কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে কর্মকর্তাদের কাজের গতি বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আমাদের হাতে অনেক কাজ, নষ্ট করার মতো সময় হাতে নেই। সময় নষ্ট করার জন্য দেশের মালিকরা (জনগণ) আমাদের এখানে পাঠাননি।
বুধবার (১৮ জানুয়ারি) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আব্দুল মুক্তাদির বলেন, গতকাল যে মন্ত্রিপরিষদ গঠিত হয়েছে তার আকার নিশ্চয়ই আপনাদের চোখে পড়েছে। যেহেতু আমাদের আকার ছোট তাই আমরা দক্ষতা অর্জন করতে চাই। সরকারের তরফ থেকেও আমাদের প্রচেষ্টা থাকবে আকার বড় না করে দক্ষ হওয়া।
তিনি আরও বলেন, যে মন্ত্রণালয়ের সভা কক্ষে আমরা বসে আছি সেটার সেনসেটিভিটি আপনাদের বুঝিয়ে বলতে হবে না, আপনারা সবাই জানেন। আমি নিশ্চিত বাজারে কোনো পণ্যের দাম বাড়লে তার আঁচ আপনার পরিবারে আসে, আপনাদের গায়েও লাগে। সে কারণে এটির সেনসিটিভিটি অনেক বেশি।
‘বাইরে থেকে অনেকে মনে করে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখাই বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ। বাণিজ্য মন্ত্রণালয় অনেক বড়, এর বহুমুখী কার্যক্রম আছে। আগামীদিনে আমাদের কাজের অগ্রাধিকার থাকবে এলডিসি গ্র্যাজুয়েশন ডেফার করা। বিনিয়োগের মাধ্যমে আনইমপ্লয়মেন্টের জায়গায় হিট করা। রপ্তানি বাস্কেট যেন বড় করতে পারি সে প্রচেষ্টা আমাদের থাকবে, কেননা এটি আমাদের ন্যাশনাল সিকিউরিটির সঙ্গে সম্পৃক্ত।’
এসময় বাণিজ্য প্রতিমন্ত্রী শরীফুল আলম ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর গণতান্ত্রিক বাংলাদেশের উত্তরণ হয়েছে। জনগণের ভাগ্য উন্নয়নে আমরা কাজ করতে চাই। এ কাজে আপনাদের (কর্মকর্তাদের) সার্বিক সহযোগিতা চাই।
বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দপ্তর প্রধানরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
পবিত্র রমজান শুরু
আইনের মধ্যে থেকে জনগণের প্রত্যাশা পূরণ করব: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
কৃষির উন্নয়ন হলে দেশের অর্থনীতি স্থিতিশীল হবে: আমিন-উর রশীদ
বুড়িচংয়ে আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে পতাকা উত্তোলন
চৌদ্দগ্রামে শিক্ষা প্রতিষ্ঠান ও দোকানে চুরি বেড়েছে, সর্বত্র আতঙ্ক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ছিলেন বঞ্চিত, পেলেন মন্ত্রীত্ব
মন্ত্রিসভায় কুমিল্লার তিনজন
কুমিল্লায় দুই শিশুসহ প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা
২০২৬ সেশনের জন্য কুমিল্লা মহানগর শাখারছাত্রশিবিরের কমিটি গঠন
সৌদি আরবে রোজা শুরু বুধবার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২